News Flash

  • Home
  • Uncategorized
  • নিজ ঘরে বৃদ্ধের অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু ঘিরে রহস্য
Image

নিজ ঘরে বৃদ্ধের অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু ঘিরে রহস্য

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ অগ্ণিদগ্দ হয়ে নিজ বাড়িতে মৃত্যু হল আশি বছরের এক বৃদ্ধের৷ তাঁর নাম সুনীল দত্ত (৮০)৷ বাড়ি রঞ্জিৎ নগর৷ বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷ প্রতিবেশীরা জানায়, এদিন সকালে সুনীল দত্তের বানি থেকে কালো ধোঁয়া নির্গত হতে থাকে৷ ধোঁয়া দেখে পড়শীরা তাঁর বাড়িতে যায়৷ তাকে ঘর থেকে অগ্ণিদগ্দ অবস্থায় উদ্ধার করে৷ এই সময় তাঁর বাড়িতে কেউ ছিলেন না৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহনীর কর্মীরা৷ নিয়ে যাওয়া হয় জি বি হাসপাতালে৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে৷ যদিও সুনীল দত্তের অগ্ণিদগ্দ হওয়ার বিষয় নিয়ে ধন্দে রয়েছে পুলিশ৷ কারণ তিনি বাড়িতে একাই থাকতেন৷ এই বয়সে গায়ে আগুন দেওয়ার কারণ খঁুজে পাচ্ছে না পুলিশ৷ তাঁর ছেলে থাকলেও তারা থাকে অন্যত্র৷ প্রতিবেশীদের ধারনা বার্ধক্যজনিত রোগে জর্জরিত সুনীল দত্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ তবে গোটা বিষয়টি নিয়ে জনমনে  কৌতুহল বাড়ছে৷ কারণ, শহরে একাকী বৃদ্ধ বৃদ্ধা খুনের ঘটনাও ইতিপূর্বে ঘটে গিয়েছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top