News Flash

  • Home
  • Uncategorized
  • ভুল চিকিৎসায় সদ্যোজাত তিন শিশুর মৃত্যু ঘিরে উত্তপ্ত ধর্মনগর হাসপাতাল
Image

ভুল চিকিৎসায় সদ্যোজাত তিন শিশুর মৃত্যু ঘিরে উত্তপ্ত ধর্মনগর হাসপাতাল

Healthবিশেষ প্রতিনিধি, ধর্মনগর, ২৮ জুন৷৷ মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে ধর্মনগর জেলা হাসপাতালে সদ্যোজাত তিন শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ভুল চিকিৎসার কারণেই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ অভিভাবকদের অভিযোগ কর্তব্যরত চিকিৎসক শিশুদের পোলিও খাওয়ানোর পরপরই শিশুদের মৃত্যু হয়েছে৷ এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷
মৃত শিশুদের পরিবারের তরফে পোলিও খাওয়ানোর পর শিশুদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও বাস্তবে এই দাবির তেমন কোন যৌক্তিকতা নেই৷ কারণ, পোলিও ডোজে শিশুমৃত্যুর কোন কারণ থাকতে পারে না৷ তবে অপুষ্টি কিংবা অন্য কোন রোগে শিশুমৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে৷ অবশ্য একথা অনস্বীকার্য যে অসুস্থ শিশুকে পোলিও ডোজ দেওয়া হলে পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে৷ পুরো বিষয়টি সুষ্ঠু তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব৷
ধর্মনগর জেলা হাসপাতালের তিন অকর্মণ্য চিকিৎসকের চরম গাফিলতির কারণে জন্মের একদিনের মাথায় তিনটি নিষ্পাপ নবজাতক শিশুর মৃত্যু হয়৷ মূলত জেলার অপদার্থ চিকিৎসকদের চরম গাফিলতির কারণেই শিশু মৃত্যুসহ অন্যান্য রোগীর মৃত্যু ঘটেছে৷ ঘটনার বিবরণে প্রকাশ, গত পরশুদিন কদমতলা থানাধীন আমটিলার বাসিন্দা শ্যামসুল হক হতের মেয়ে সাইদার জন্ম হয় নিজ বাড়িতেই৷ শারীরিক অসুস্থতার কারণে তার বাবা ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন৷ চিকিৎসক নান্টু চাকমা শিশুটিকে একটি পোলিও ইঞ্জেকশন দেন৷ তাতে মুহূর্তের মধ্যেই শিশুটি প্রাণ হারায়৷ তখন মৃতার পিতা শ্যামসুল হক ও তার আত্মীয়পরিজনরা উত্তেজিত হয়৷ কিন্তু রাত কাটিয়ে আজ সকাল হতেই ঘটে একই ঘটনা৷ ধর্মনগরের গন্দানগর পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মনতোষ দাসের স্ত্রী রিঙ্কু দাস ও শনিছড়া নদিয়াপুর পঞ্চায়েতের বাসিন্দা প্রমেশ নাথের স্ত্রী রিনি ভৌমিককে একইভাবে প্রসব ব্যথার কারণে গতকাল হাসপাতালে ভর্তি করেন৷ দুজনেরই রাতে দুটি কন্যা সন্তান জন্ম হয়৷ আজ সকালে শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ নান্টু চাকমা, গায়নো চিকিৎসক অপ্রীতমোহন দেববর্মা এবং এনেস্তেসিয়া বিশেষজ্ঞ দেবাশিষ দেবরায় মিলে দুটি শিশুকে পোলিও ইঞ্জেকশন পোসিং করেন৷ কিন্তু মুহূর্তের মধ্যে দুটি শিশুই মারা যায়৷ ঘটনা চাউর হতেই উত্তেজনা দেখা দেয়৷ পরিস্থিতি সামাল দিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসি জয়ন্ত কর্মকার সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷ তিনটি নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় ফের প্রশ্ণ উঠেছে স্বর্ণযুগের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে৷
উত্তর জেলার জেলা হাসপাতাল ধর্মনগরে কর্তব্যরত চিকিৎসক ও নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কর্মসংসৃকতি নিয়ে জনমনে তীব্র ক্ষোভ দীর্ঘদিন ধরেই ধূমায়িত হচ্ছে৷ তথাকথিত সেবধর্মে দীক্ষিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা মর্জিমাফিক কাজকর্ম চলেছেন৷ এর শিকার হচ্ছেন রোগী সাধারণ৷ ধর্মনগর জেলা হাসপাতালে প্রসূতি বিভাগ থাকলেও কর্তব্যরত চিকিৎসকরা প্রসূতিদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে তালবাহান করে চলেছেন বলে অভিযোগ৷ বিষয়টি বারবার কর্তৃপক্ষের নজরে আনার পরও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ সে কারণেই একের পর এক অঘটন ঘটে চলেছে৷ একই দিন তিনটি সদ্যোজাত শিশুর মৃত্যুর ঘটনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কদর্য চেহারা ফুটে উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top