News Flash

  • Home
  • Uncategorized
  • টিসিএস অফিসারের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ
Image

টিসিএস অফিসারের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

rapelogoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্য প্রশাসনের এক টিসিএস অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এই মর্মে পশ্চিম আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ সন্ধ্যায় এই ইস্যুকে পঁুজি করে রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে৷ থানায় ডেপুটেশন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ আন্দোলন করতেও দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে৷ তবে, অভিযুক্ত টিসিএস অফিসারকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ জানিয়েছে৷
সোনামুড়া মহকুমা শাসক থেকে সদ্য ক্রীড়া দপ্তরের উপসচিব পদে দায়িত্বপ্রাপ্ত পান্না আহমেদের বিরুদ্ধে দুই সন্তানের জননী এক মহিলাকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে৷ সোমবার এই ঘটনার জের রাজধানী আগরতলা উত্তাল হয়ে ওঠে৷ ঐ মহিলার স্বামী মফিজুল ইসলাম পশ্চিম আগরতলা থানায় পান্না আহমেদের বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করেছেন৷পুলিশ ভারতীয় দন্ডবিধি ৩৪২/৩৭৬/ ৫০৬ ধারায় মামলা রুজু করেছে৷ মামলা নেওয়ার পর পুলিশ অভিযুক্ত পান্না আহমেদেরে রামনগরস্থিত বসতবাড়িতে অভিযান চালায়৷ কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পান্না আহমেদ পলাতক৷
ঘটনার বিবরণে প্রকাশ, ধর্ষিতার পরিবারের সাথে অভিযুক্তের পূর্ব পরিচিতি রয়েছে৷ সে অনুযায়ী ছেলে ও মেয়ের পড়াশুনার জন্য আগরতলায় থাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া খঁুজতে গিয়ে পান্না আহমেদের সাথে যোগাযোগ করেন ধর্ষিতা মহিলার স্বামী৷ পূর্ব পরিচিতি হওয়ায় পান্না আহমেদ তাদের জানান, রামনগরস্থিত তার বাড়িতেই নিচ তলাতে ভাড়াটে খঁুজছেন তিনি৷ আজ সকালে ঐ মহিলা পান্না আহমেদের বাড়িতে গেলে তাকে বাড়ির একাকীত্বের সুযোগে বলপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই ঘটনা মহিলা তার স্বামীকে জানালে তিনি পশ্চিম আগরতলা মহিলা থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷
এই ধর্ষণ মামলা সম্পর্কে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ বর্তমানে অভিযুক্ত পলাতক৷ তার বসতবাড়ি তল্লাশি করা হয়েছে৷ পুলিশ আরো জানিয়েছে, ধর্ষিতা মহিলার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে৷ রিপোর্ট হাতে এলে ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে৷
এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন পশ্চিম আগরতলা মহিলা থানায় ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন প্রদান করে৷ এদিকে, যুব কংগ্রেস এবং এনএসইউআই রাতে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top