News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়ি পরিদর্শনে সুপ্রিম কোর্টের বিচারপতি
Image

মাতাবাড়ি পরিদর্শনে সুপ্রিম কোর্টের বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ রবিবার সকালে মাতাবাড়িতে পুজো দিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি এ আর দাভে৷ এই উদ্দেশ্যেই তিনি আজ সকাল দশটা নাগাদ সস্ত্রীক মাতা বাড়িতে এসে পৌঁছান৷ সাথে ছিলেন উচ্চ আদালতের বিচারপতি ইউ বি সাহা৷ সোয়া দশটা নাগাদ তিনি মন্দিরে উঠেন এবং স্ত্রীকে পাশে নিয়ে মন্দিরে পুজো দেন৷ মায়ের মন্দির প্রদক্ষিণ করে সবাই শিব মন্দিরে যান৷ এক প্রশ্ণের উত্তরে শ্রী দাভে জানান, মায়ের মন্দিরে এসে খুব ভালো লেগেছে৷ মায়ের কাছে তার ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন৷ তিনি জানান এটাই তার প্রথম আগমন৷ ভিআইপি রুমে  মায়ের ভোগের পেড়া গ্রহণ করে বিচারপতি সকাল এগারটায় আগরতলার উদ্দেশ্যে রওনা দেন৷ তার আগমন উপলক্ষ্যে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মত৷ মাতা বাড়িতে উপস্থিত ছিলেন মহকুমাশাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়, সহকারী পুলিশ সুপার তপন দেববর্মা, এসডিপিও রতন কুমার দাস  ও অন্যান্য পুলিশ কর্তারা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top