নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ভগ্ণিপতির কথায় বিশ্বাস করে প্রেমিকের খোঁজে তিনদিন ধরে জিবি হাসপাতালে হন্যে হয়ে ঘুরে শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ল প্রেম পাগল এক যুবতী৷ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ভগ্ণিপতির ফাঁদে পড়ে পুলিশের হেপাজতে উত্তর জেলার এক যুবতী৷ গত তিনদিন ধরে জিবি হাসপাতালে প্রেমিককে খঁুজে পেতে হন্যে হয়ে ঘুরছে যুবতীটি৷ ভগ্ণিপতির নাম মিঠুন শুক্লবৈদ্য৷ বাড়ি পানিসাগরের জলপাইগুড়ি৷ ভগ্ণিপতি নাকি তাকে ফোন করে বলেছিল তার প্রেমিক জিবিতে ভর্তি৷ সে খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে যুবতীটি৷ জিবিতে তন্নতন্ন করে খোঁজেও প্রেমিককে পায়নি৷ তিনদিন ধরে যুবতীটিকে ঘুরতে দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য জানতে পারে নিরাপত্তারক্ষীরা৷ তারপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ জানা যায়, জিবির নিরাপত্তা কর্মীরা যুবতীটির ভগ্ণিপতির ফোন নম্বরে ফোন করলে যুবতীটিকে পুলিশের হাতে তুলে দিতে বলে ভগ্ণিপতি৷ তারপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ এদিকে, নিত্যদিন প্রেম সংক্রান্ত ঘটনা ঘটে চলছে৷ কখনও প্রতারণার শিকার হয়ে প্রেমিকের বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণের মামলা করছেন প্রেমিকা৷
ভগ্ণিপতির ফাঁদে পড়ে পুলিশ হেপাজতে প্রেম পাগল যুবতী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















