News Flash

  • Home
  • Uncategorized
  • ভগ্ণিপতির ফাঁদে পড়ে পুলিশ হেপাজতে প্রেম পাগল যুবতী
Image

ভগ্ণিপতির ফাঁদে পড়ে পুলিশ হেপাজতে প্রেম পাগল যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ভগ্ণিপতির কথায় বিশ্বাস করে প্রেমিকের খোঁজে তিনদিন ধরে জিবি হাসপাতালে হন্যে হয়ে ঘুরে শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ল প্রেম পাগল এক যুবতী৷ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ভগ্ণিপতির ফাঁদে পড়ে পুলিশের হেপাজতে উত্তর জেলার এক যুবতী৷ গত তিনদিন ধরে জিবি হাসপাতালে প্রেমিককে খঁুজে পেতে হন্যে হয়ে ঘুরছে যুবতীটি৷ ভগ্ণিপতির নাম মিঠুন শুক্লবৈদ্য৷ বাড়ি  পানিসাগরের জলপাইগুড়ি৷  ভগ্ণিপতি নাকি তাকে ফোন করে বলেছিল তার প্রেমিক জিবিতে ভর্তি৷ সে খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে যুবতীটি৷ জিবিতে তন্নতন্ন করে খোঁজেও প্রেমিককে পায়নি৷ তিনদিন ধরে যুবতীটিকে ঘুরতে দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য জানতে পারে নিরাপত্তারক্ষীরা৷ তারপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ জানা যায়, জিবির নিরাপত্তা কর্মীরা যুবতীটির ভগ্ণিপতির ফোন নম্বরে ফোন করলে যুবতীটিকে পুলিশের হাতে তুলে দিতে বলে ভগ্ণিপতি৷ তারপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া  হয়৷ এদিকে, নিত্যদিন প্রেম সংক্রান্ত ঘটনা ঘটে চলছে৷ কখনও প্রতারণার শিকার হয়ে প্রেমিকের বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণের মামলা করছেন প্রেমিকা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top