নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ সোনামুড়া মহকুমার পূর্ব নলছড়ের একটি হত্যা মামলায় সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন৷ এই মামলার রায় শোনতে শুক্রবার আদালতে উৎসুক জনতার উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়৷ মাননীয় বিচারক গতকালই এই মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিলেন৷ এদিন এই মামলায় দোষী সাব্যস্তদের শাস্তি ঘোষণা করা হয়েছে৷
পূর্ব নলছড়ের মনোরঞ্জন দাস হত্যা মামলায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত৷
২০১২ সালের ২১ সেপ্ঢেম্বর পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছিলেন পূর্ব নলছড়ের মনোরঞ্জন দাস৷ এই হত্যা মামলার রায় হয়েছে শুক্রবার৷ সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় অভিযুক্ত রাহুল দাস ও অপু দাসকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে৷ জরিমানার টাকা অনাদায়ে অতিরিক্ত আরো ছয়মাস হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মামলায় ১৮ জনের সাক্ষী গ্রহণ করা হয়৷ এই মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন জনার্ধন ভট্টাচার্য ও সঞ্জয় চক্রবর্তী৷
নলছড়ের মনোরঞ্জন দাস হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















