News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে শিশুকন্যার মৃত্যু, আনন্দনগরে শোকের ছায়া
Image

জলে ডুবে শিশুকন্যার মৃত্যু, আনন্দনগরে শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ শ্রীনগর থানা এলাকার আনন্দনগরের সাতনং পাড়ায় মঙ্গলবার দুপুর নাগাদ জলে ডুবে দুই বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে৷ শিশু কন্যাটির নাম বৃষ্টি দাস৷ বাবার নাম পঙ্কজ দাস৷ আজ বেলা ১২ টা নাগাদ বাড়ির লোকজনদের অলক্ষ্যে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের জলে পড়ে যায়৷ তখনো পরিবারের লোকজনদের কোন চৈতন্য হয়নি৷ পাশের বাড়ির লোকজনরা বেশ কিছুক্ষণ পর শিশুটির ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করেন৷ তখনই পরিবারের লোকজন গিয়ে শিশুটিকে পুকুরের জল থেকে উদ্ধার করেন৷ জলে ডুবে শিশুর মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে৷ মা-বাবা ও পরিবারের লোকজনদের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top