News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে সংবাদ মাধ্যম ঃ রাজ্যপাল
Image

উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে সংবাদ মাধ্যম ঃ রাজ্যপাল

tathagata royনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ রাজ্যপাল তথাগত রায় গতকাল বিকেলে বক্সনগরস্থিত সমর স্মৃতি মিলনায়তনে বক্সনগর প্রেস ক্লাবের তৃতীয় বর্ষপূতি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন৷ উদ্বোধকের ভাষণে রাজ্যপাল বলেন, গণতন্ত্রে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম এবং উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে সংবাদ মাধ্যম৷ তিনি বলেন, প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে৷ কিন্তু তারপরও প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কোন অংশেই খাটো করে দেখার নয়৷ রাজ্যপাল সংবাদ মাধ্যমকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আবেদন জানান৷ তিনি নিউজ এবং ভিউজকে আলাদা করে যথাযথভাবে পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহিজলা জেলা পরিষদ সদস্য সামসুল হক, জেলার অতিরিক্ত জেলাশাসক ডি কে চাকমা, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক প্রবণ সরকার প্রমুখ৷ এর আগে রাজ্যপাল প্রেস ক্লাবের মুখপাত্র ঐক্যের বন্ধন প্রথম সংখ্যার আবরণ উন্মোচন করেন৷ অনুষ্ঠানে বক্সনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে রাজ্যপালের হাতে স্মারক উপহার তুলে দেন সম্পাদক ত্রিদিপ্ত কর৷ স্বাগত ভাষণ দেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি জয়দল হুসেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top