News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশের ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আমতলীতে অবরোধ করল জাতীয় সড়ক
Image

দ্বাদশের ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা আমতলীতে অবরোধ করল জাতীয় সড়ক

protest_251785636নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই ধুন্ধুমার কান্ড বেধে গেল আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে৷ উচ্চ মাধ্যমিকে ইচ্ছাকৃতভাবে বেশ কয়জন ছাত্রছাত্রীদের ফেল করানোর অভিযোগ এনে বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন এরপর আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে একদল ছাত্র৷ প্রায় আধ ঘন্টা জাতীয় সড়ক বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়৷ এই ফলাফলে দেখা গেছে আমতলী দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র ছাত্রী ফেল করেছে৷ তাদের অভিযোগ, তারা পাশ করার কথা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ফেল করিয়ে দিয়েছে৷ ফল প্রকাসের পরই একদল ছাত্র বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখায়৷ তাদের দাবি বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের পাশ করিয়ে দিতে হবে৷ যদিও তা কোনভাবে সম্ভব নয়৷ দুপুর ১২টা নাগাদ কয়েকজন ছাত্র বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে৷ কিন্তু প্রধান শিক্ষিকা এ বিষয়টি তার এক্তিয়ারের মধ্যে নেই বলে জানিয়ে দেন৷ এতে ক্ষোভে ছাত্ররা আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে৷
ছাত্রদের অভিযোগ, তারা নিম্ন মধ্যবিত্ত ঘরের৷ তাদের পক্ষে প্রতিটি বিষয় রিভিউ করা সম্ভব নয়৷
এদিকে, ছাত্রদের বিক্ষোভের জেরে এদিন পঠনপাঠন বন্ধ হয়ে পড়ে আমতলী সুকলে৷ অন্যদিকে জাতীয় সড়কে অবরোধের জেরে আটকে পড়ে প্রচুর যানবাহন৷ অবরোধ সামলাতে গিয়ে প্রথমে নাস্তানাবুধ হতে হয় আমতলী থানার পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান আমতলী এসডিপিও হরিমোহন দাস৷ তার হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
এদিকে, বিদ্যালয় সূত্রে খবর, এবছর আমতলী সুকল থেকে এবছর মোট ১৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে৷ বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ মিলিয়ে পাশ করে ১০১ জন৷ এর মধ্যে বিজ্ঞান বিভাগের ফল আগেই ঘোষণা করা হয়েছিল৷ এবছর পাশের হার ৬৬ শতাংশ৷ সব মিলিয়ে ফলাফল বাল বলা যায়৷ তবে ছাত্রদের বিক্ষোভের জেরে তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top