News Flash

  • Home
  • Uncategorized
  • পুত্র ও পুত্রবধূর নির্যাতনে অতিষ্ট বৃদ্ধা আত্মরক্ষায় আশ্রয় নিলেন ক্লাবে
Image

পুত্র ও পুত্রবধূর নির্যাতনে অতিষ্ট বৃদ্ধা আত্মরক্ষায় আশ্রয় নিলেন ক্লাবে

suicideeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ পুত্র ও পুত্রবধূর নির্যাতনে অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধা মা৷ ঘটনা রাজধানী আগরতলা শহর এলাকার ধলেশ্বরে৷ নির্যাতিতা বৃদ্ধা মা আত্মরক্ষার জন্য স্থানীয় ক্লাব, এলাকাবাসী ও পুলিশের দ্বারস্থ হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
শিক্ষিত সমাজ ব্যবস্থাতেও বৃদ্ধ পিতামাতারা বোঝা হয়ে দাঁড়িয়েছেন৷ অহংবহ চলেছে নির্যাতনের ঘটনাও৷ অনেক বৃদ্ধ পিতামাতা সন্তান ও পুত্রবধূর বিরুদ্ধে মুখ খুলতে চান না৷ অসহ্য জ্বালা যন্ত্রণাও মুখ বুঝে সহ্য করে নিচ্ছেন৷ রাজধানী আগরতলা শহর এলাকার ধলেশ্বরের এক বৃদ্ধা মা পুত্র ও পুত্রবধূর নির্যাতনে অতিষ্ট হয়ে স্থানীয় ক্লাব এলাকাবাসী ও পুলিশের দ্বারস্থ হয়েছেন৷ নির্যাতিতা বৃদ্ধার নাম কুসুম সূত্রধর৷ মূল ষড়যন্ত্রী পুত্রবদূ মণিকা সূত্রধর৷ গুণধর পুত্রের নাম স্বদেশ সূত্রধর৷ জানা যায়, গতকাল রাতে বৃদ্ধা কুসুম বালা সূত্রধরকে মারধর করে পুত্রবধূ মণিকা সূত্রধর৷ আজ সকালেও পুনরায় শাশুড়িকে মারধর করে গৃহবধূ৷ বৃদ্ধা বিষয়টি স্থানীয় ক্লাব, স্থানীয় লোকজন ও পুলিশকে জানান৷
এলাকাবাসী জানান, মণিকা সূত্রধর নামে ওই মহিলা দুশ্চরিত্রা৷ স্বামীর অবাধ্য৷ রাত বিকেলে সেখানে সেখানে বেরিয়ে যায়৷ কখন ঘরে ফিরে ঠিক থাকেনা৷ তাতে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে৷ ওই মহিলা তার বৃদ্ধা শাশুড়িকে মারধর করছে৷ পুলিশ ঘটনাস্থলে আসলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী৷ পুলিশ ঘটনার তদন্ত করতে আসলেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি৷ ফলে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ বৃদ্ধার কোন অঘটন ঘটলে পুলিশকে দায়ী থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন এলাকাবাসী৷
গুণধর পুত্র স্বদেশ সূত্রধর গা ঢাকা দিয়েছে৷ তার স্ত্রী মণিকা সূত্রধর বিগত তিন বছর ধরে স্বামীর সঙ্গে থাকে না৷ স্বামী আইনগতভাবে কোন ব্যবস্থা নিতে পারছে না৷ আইন এক তরফাভাবে মহিলাদের পক্ষে থাকায় অসহায় হয়ে পড়েছে স্বামী৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top