News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারীর আক্রমণে রক্তাক্ত বিএসএফ জওয়ান
Image

পাচারকারীর আক্রমণে রক্তাক্ত বিএসএফ জওয়ান

attackkkkনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ পাচারকারীদের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছে এক বিএসএফ জওয়ান৷ আহত জওয়ানকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনা গকুলনগরের সীমান্তপুর সীমান্তে ১১ নং গেইটে৷
পাচারকারীদের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছে এক বিএসএফ জওয়ান৷ তার নাম ভগবান সিং৷ বাড়ি ওড়িশায়৷ জানা যায়, বিএসএফের ১৪৫ নম্বরের ওই জওয়ান গকুলনগর ক্যাম্পে কর্মরত গতকাল রাতে সীমান্ত পুরে কাঁটাতারের বেড়ার ১১ নম্বর গেইটে কর্তব্য পালন করছিল ওই জওয়ান৷ পাচারকারীরা ওই এলাকা দিয়ে পাচার করার চেষ্টা করছিল৷ পাচারকারীদের বাধা দেবার চেষ্টা করলে পাচারকারীরা দা, লাঠি ইত্যাদি নিয়ে বিএসএফ জওয়ানের উপর হামলা চালায়৷ তাতে বিএসএফের ওই জওয়ান গুরুতরভাবে আহত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
উল্লেখ্য, কিছুদিন আগেও একই জায়গায় পাচারকারীদের আক্রমণে এক বিএসএফ জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছিল৷ পর পর এসব ঘটনা ঘিরে সীমান্ত নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কর্তব্যরত বি এস এফ জওয়ানদের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে কোন ধরনের সত্যতা যাচাই না করে পাচারকারী তকমা দিয়ে নির্যাতন ও হত্যাকান্ড সংগঠিত করা হচ্ছে৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top