News Flash

  • Home
  • Uncategorized
  • মথুরায় সংঘর্ষ ঃ সিবিআই তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

মথুরায় সংঘর্ষ ঃ সিবিআই তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): মথুরায় সংঘর্ষের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট| বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় সংঘর্ষের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন| কিন্তু, তাঁর সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত|
চলতি মাসের ২ তারিখ দখলদারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মথুরার জওয়াহার বাগ এলাকা| সংঘর্ষে মথুরার পুলিশ সুপার মুকুল দ্বিবেদী এবং আর এক পুলিশ আধিকারিক সহ মারা যান ২৯ জন| এই সংঘর্ষের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়| আবেদনে বলা হয়, রামবৃক্ষ যাদবের উপর অভিযোগের তদন্ত হওয়া দরকার| জওয়াহার বাগ এলাকার আজাদ ভারত বৈদিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রাহী সংগঠনের নেতা ছিলেন তিনি| পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনিও মারা যান| আবেদনে প্রমাণ লোপাটেরও অভিযোগ করা হয়|
সোমবার বিচারপতি পি সি ঘোষ এবং বিচারপতি অমিতাভ রায়ের অবকাশকালীন বেঞ্চ আবেদনটি বিবেচনার জন্য তালিকাভুক্ত করে| কিন্তু, মঙ্গলবার ওই আবেদনটি খারিজ করে দেয় অবকাশকালীন বেঞ্চ| একইসঙ্গে এই সংঘর্ষের ঘটনায় প্রতিকার পেতে আবেদনকারীকে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেন বিচারপতিরা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top