News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ বর্মনরা ইন্দিরা ভবনকে বানাতে চলেছেন তৃণমূল ভবন
Image

সুদীপ বর্মনরা ইন্দিরা ভবনকে বানাতে চলেছেন তৃণমূল ভবন

SUDIP Trinamoolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের উল্টো দিকে উজ্জ্বয়ন্ত মাকের্টের দক্ষিণাংশে ইন্দিরাভবনের জায়গায় টাস্ক ফোর্স লেলিয়ে দিয়ে জায়গা দখল নেবার আশঙ্কার রাত জেগে পাহাড়া দিলেন বিধায়ক সুদীপ পন্থীরা৷
রাজধানীর উজ্জ্বয়ন্ত মার্কেট সংলগ্ণ এলাকায় ইন্দিরা ভবনটি ভেঙ্গে দেবার জন্য রাতে টাস্ক ফোর্স বাহিনী লেলিয়ে দেওয়া হবে বলে আগাম আশঙ্কায় জায়গায় দখল অক্ষুন্ন রাখতে রাত জেগে পাহাড়া দিলেন বিধায়ক সুদীপ বর্মন, বিধায়ক আশিষ সাহারা৷ বেশ কিছু কর্মী সমর্থককে দিয়ে ইন্দিরা ভবন চত্বরের রাত কাটান তারা৷ অবশ্য পুরনিগমের টাস্ক ফোর্স বাহিনী সেখানে কোন ধরনের অভিযানই চালায়নি৷ রাত কাটিয়ে শনিবার সকালে সুদীপ রায় বর্মন তার অনুগামীদের উদ্দেশ্যে বলেন, জায়গাটিতে ইন্দিরা ভবন তৈরী করা হয়েছিল৷ ইন্দিরা ভবনই থাকবে৷ তবে নাম হবে তৃণমূল ভবন৷
উজ্জ্বয়ন্ত মাকের্ট সংলগ্ণ এলাকার জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বির্তক চলেছে৷ সরকার পক্ষ এখানে ইতিপূর্বে নির্মাণ করতে দেয়নি৷ এযাত্রায় প্রশাসন কি ভূমিকা নেয়, সেটাই এখন দেখার বিষয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top