News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যালকুলেটরের আড়ালে সেনাদের নজরদারি এড়াচ্ছে পাক জঙ্গিরা
Image

ক্যালকুলেটরের আড়ালে সেনাদের নজরদারি এড়াচ্ছে পাক জঙ্গিরা

শ্রীনগর,  ৫ জুন (হি.স.): ‘ক্যালকুলেটর’-এর আড়ালে সেনা জওয়ানদের নজর এড়াচ্ছে জঙ্গিরা৷ এ বছর পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশ বেড়েছে বলে আশঙ্কা সেনাবাহিনীর। অথচ জঙ্গিদের ধরতে মোবাইলের ওপর নজরদারি চালানো যাচ্ছে না। ক্যালকুলেটর নামের এই অ্যাপটি নিজেদের স্মার্ট ফোনে ডাউনলোড করে সেনা জওয়ানদের ফাঁকি দেওয়ার চেষ্টা করছে তারা৷এই অ্যাপের মাধ্যমে সেনাদের নজর এড়িয়েই পাক অধিকৃত কাশ্মীরে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখছে জঙ্গিরা৷ সেনাবাহিনীর প্রযুক্তি এড়িয়েই এই কাজ করে চলেছে জঙ্গিরা৷পাক অধিকৃত কাশ্মীর থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী৷ একটি জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া স্মার্ট ফোন খতিয়ে দেখে সেনার নজরে আসে এমন একটি স্মার্ট ফোন ব্যবহার করা হচ্ছে, যেখানে কোনও তথ্য মজুত নেই৷ জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখতে সেনাবাহিনীর সিগনাল ইউনিট ন্যাশনাল টেকনিকাল রিসার্চ অরগানাইজেশনের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গিদের এই নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করছে৷ জেরায় লস্করের বেশ কিছু জঙ্গি এই নেটওয়ার্কের কথা স্বীকারও করে নিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top