News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকের ফলাফল ঘোষিত, কমল পাশের হার, কৃতি তালিকায় এগিয়ে মেয়েরা
Image

মাধ্যমিকের ফলাফল ঘোষিত, কমল পাশের হার, কৃতি তালিকায় এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে৷ পাশের

সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব৷
সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব৷

হার ৬৬.১৪ শতাংশ৷ যা গত বছরের তুলনায় ০.২৭ শতাংশ কম৷ অবশ্য ক্রমান্বয়ে পাশের হার কমে চলেছে মাধ্যমিকে৷ কারণ, ২০১৪ সালে যেখানে মাধ্যমিকে পাশের হার ছিল ৬৬.৭৮ শতাংশ, তা ২০১৫ সালে কমে দাঁড়িয়েছিল ৬৬.৪১ শতাংশে৷ এবছর আরো কমে গেল পাশের হার৷
এবছর মাধ্যমিক পরীক্ষায় কৃতি তালিকায় প্রথম তিনজনের মধ্যে দু’জনই ছাত্রী৷ তবে, এবছর মাধ্যমিক পরীক্ষায় কৃতি তালিকায় মোট ১৩ জন স্থান পেয়েছে৷ তাতে ৫ জন ছাত্রী এবং ৮ ছাত্র রয়েছে৷ কৃতি তালিকায় মফঃস্বলের সুকলগুলি ভালই টেক্কা দিতে পেরেছে শহর সুকলগুলিকে৷ এবছর শহরের সুকলগুলির ৭ জন ছাত্রছাত্রী কৃতি তালিকায় স্থান করে নিয়েছে৷ সেখানে মফঃস্বলের সুকলগুলি থেকে ৬জন ছাত্রছাত্রী কৃতি তালিকায় স্থান করে নিয়েছে৷ গতবছরও ১৩ জন ছাত্রছাত্রী কৃতি তালিকায় স্থান পেয়েছিল৷ তবে সেবার মফঃস্বলের ছাত্রছাত্রীরা শহরের সুকলগুলির তুলনায় বেশি কৃতি তালিকায় স্থান করতে পেরেছিল৷ গত বছর ৭ জন ছাত্রছাত্রী কৃতি তালিকায় স্থান পেয়েছিল মফঃস্বলের সুকলগুলি থেকে৷ আর শহরের সুকলগুলি থেকে ৬ জন স্থান করে নিয়েছিল কৃতি তালিকায়৷
এবছর মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করে নিয়েছে শিশু বিহার সুকলের ছাত্রী শ্রেষ্ঠা দেব৷ সবকটি বিষয়ে লেটার মার্কস সহ তার প্রাপ্ত নম্বর ৬৬৫৷ দ্বিতীয় স্থান অর্জন করেছে শিশু বিহার সুকলেরই ছাত্রী অনুষ্কা সরকার৷ তার প্রাপ্ত নম্বর ৬৬৩৷ সবকটি বিষয়ে অনুষ্কা লেটার মার্কস পেয়েছে৷ তৃতীয় স্থান অর্জন করে নিয়েছে উমাকান্ত একাডেমির ছাত্র শুভ্র পাল৷ তার প্রাপ্ত নম্বর ৬৬২ এবং সে সবকটি বিষয়ে লেটার মার্কস পেয়েছে৷
অবশ্য শুধু যে পাশের হারের দিক দিয়ে কমেছে তা নয়৷ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনেও পাশের হার কমেছে গতবছরের তুলনায়৷ এবছর যেখানে ২৪৬৫ জন ছাত্রছাত্রী প্রথম ডিভিশনে পাশ করেছে, সেখানে গতবছর এই সংখ্যা ছিল ৩১৬৩ জন৷ দ্বিতীয় ডিভিশনে এবছর পাশ করেছে ৩৭৮৮ জন ছাত্রছাত্রী, গত বছর এই সংখ্যা ছিল ৪৫২১ জন৷ আর তৃতীয় ডিভিশনে এবছর পাশ করেছে ১৫৪০৩ জন ছাত্রছাত্রী৷ গত বছর এর সংখ্যা ছিল ১৫৯৫৭ জন৷ ক্রমশ পাশের হার কমে যাওয়া এবং বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ডিভিশনে পাশের হারেও কমতে থাকায় রাজ্যে শিক্ষার মান নিয়ে এক বিরাট প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
তবে, এবছর বেড়েছে ১০০ শতাংশ পাশ করেছে এমন সুকলের সংখ্যা৷ এবছর রাজ্যের ১১৫টি সুকলে ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে৷ গত বছর ১০০ শতাংশ পাশ করেছে এমন সুকলের সংখ্যা ছিল ৮৯টি৷ ১০০ শতাংশ ফেল করেছে এমন সুকলের সংখ্যাও এবছর কমেছে৷ এবছর ১১টি সুকল সুকলে ১০০ শতাংশ ছাত্রছাত্রী ফেল করেছে, যেখানে গত বছর এই সংখ্যাটি ছিল ১২৷
এদিকে, এবছর মাধ্যমিকে মাদ্রাসা আলিমে পাশের হার ৭৫ শতাংশ৷ যা গত বছরের তুলনায় ১৫.৬৯ শতাংশ কম৷ মাধ্যমিক মাদ্রাসা আলিমে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে পাশের হারে বাড়লেও, এবছর আবার কমে গেছে৷ ২০১৪ সালে পাশের হার ছিল ৬৬.৬৬ শতাংশ৷ যা ২০১৫ সালে বেড়ে দাঁড়িয়েছিল ৯০.৬৯ শতাংশ৷ কিন্তু এবছর ফের কমে গেল পাশের হার৷ মাদ্রাসা মাধ্যমিকে গত বছর যেখানে পাশের হার ছিল ৫০ শতাংশ, এবছর এক জন মাত্র পরীক্ষার্থী, সে অনুপস্থিত থাকায় কোন পাশের হার নেই৷

এবছর মাধ্যমিকে কৃতি তালিকায় স্থানাধিকারীরা ঃ-

প্রথম – শ্রেষ্ঠা দেব- ৬৬৫- শিশু বিহার সুকল- সবকটি বিষয়ে লেটার
দ্বিতীয় – অনুষ্কা সরকার- ৬৬৩- শিশু বিহার সুকল- সবকটি বিষয়ে লেটার
তৃতীয় – শুভ্র পাল – ৬৬৩ – উমাকান্ত একাডেমি – সবকটি বিষয়ে লেটার
চতুর্থ- দিপ্তনু দে – ৬৫৮ – উদয়পুর ইংলিশ মিডিয়াম সুকল – সবকটি বিষয়ে লেটার
পঞ্চম – পুলক মজুমদার – ৬৫১ – গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি সুকল – সবকটি বিষয়ে লেটার
ষষ্ঠ- রোহন সাহা – ৬৫০ – শিশু বিহার সুকল – সবকটি বিষয়ে লেটার
সপ্তম – আনন্দ কমল সূর – ৬৪৮ – উদয়পুর ইংলিশ মিডিয়াম সুকল – সবকটি বিষয়ে লেটার
সপ্তম – পূর্বা চৌধুরী – ৬৪৮ – বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই সুকল – ৬৪৮ – সবকটি বিষয়ে লেটার
সপ্তম – সৌরভ মজুমদার – ৬৪৮ – বিলোনীয়া গভঃ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি সুকল – সবকটি বিষয়ে লেটার
অষ্টম – বৈভব দেব চৌধুরী – ৬৪৭ – নেতাজি সুভাষ বিদ্যানিকেতন – সবকটি বিষয়ে লেটার
নবম – সাগরিকা মজুমদার – ৬৪৬ – রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির – সবকটি বিষয়ে লেটার
দশম – সপ্তর্ষি ভট্টাচার্য্য – ৬৪৫ – পানিসাগর হোলি ক্রশ সুকল – সবকটি বিষয়ে লেটার
দশম – দেবলিনা মজুমদার – ৬৪৫ – নেতাজি সুভাষ বিদ্যানিকেতন – ছয়টি বিষয়ে লেটার

ফলাফল জানার জন্য নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন৷ এরপর শুধু রোল নম্বর দিন৷ যেমন যদি রোল নম্বরWEST/M/CONT-7777 হয় তাহলে শুধু 7777 দিন৷

TBSE Madhyamik Result

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top