News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীর উপর অভিমান কবে বাপের বাড়িতে বেড়াতে এসে নববধূর ফাঁসীতে আত্মহত্যা
Image

স্বামীর উপর অভিমান কবে বাপের বাড়িতে বেড়াতে এসে নববধূর ফাঁসীতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ স্বামীর উপর অভিমান করে বাপের বাড়িতে বেড়াতে এসে ফাঁসিতে আত্মহত্যা করেছে নববিবাহিতা এক গৃহবধূ৷ মৃতার নাম পূর্বা কর৷ ঘটনা আগরতলা পশ্চিম থানাধীন রামনগরের গাঙ্গাইল রোডে৷
বাপের বাড়িতে বেড়াতে এসে স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে এক নববধূ৷ তার নাম পূর্বা কর৷ বাবার বাড়ি hanging-harry-light-pull10রামনগরের গাঙ্গাইল রোডে৷ স্বামীর নাম সৈকত দেব৷ বাড়ি গান্ধীগ্রামের পটুনগরে৷ মাত্র দুদিন আগে বাপের বাড়িতে এসেছিল পূর্বা৷ শনিবার রাতে মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল সে৷ স্বামীর সঙ্গে মোবাইল ফোনে রাতে কথোপকথন চলছিল৷ যতদূর জানা গেছে, পূর্বা তার স্বামীকে নাকি বলেছিল তাকে বাড়িতে নিয়ে যেতে৷ কিন্তু স্বামী তাকে বাড়িতে নিয়ে যায়নি৷ হয়ত এনিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছিল৷ এরপরই মায়ের পাশ থেকে উঠে গিয়ে পূর্বা বাপের বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করে৷ এদিকে, রাতেই পূর্বার স্বামী সৈকত দেব তার শাশুড়ি মার কাছে জানতে চেয়েছিল পূর্বা কোথায়? তখনই মা ঘুম থেকে উঠে গিয়ে দেখেন পূর্বার দেহ ফাঁসিতে ঝুলছে৷ এরই মধ্যে সৈকত ও তার পরিবারে লোকজনরাও পূর্বার বাপের বাড়িতে এসে পৌঁছে যান৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান পূর্বার বাবা৷ মৃতার মা অভিযোগ করেন শ্বশুর বাড়িতে কাজ করেও স্বামী শ্বশুর শাশুড়ির মনজয় করতে পারেনি পূর্বা৷ তাকে শুধু দোষারোপ ও নির্যাতন করা হত বলে অভিযোগ৷ স্বামীকে বলেছিল বাড়িতে নিয়ে যাবার জন্যও নিয়ে না যাওয়াতেই পূর্বা আত্মহত্যা করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন পূর্বার শোকাহত মা৷ এব্যাপারে আগরতলা পশ্চিম থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top