News Flash

  • Home
  • Uncategorized
  • জুনে একটি কার্টোগ্রাফিক উপগ্রহ সমেত একসঙ্গে ২২টি উপগ্রহকে মহাকাশে পাঠাবে ইসরো
Image

জুনে একটি কার্টোগ্রাফিক উপগ্রহ সমেত একসঙ্গে ২২টি উপগ্রহকে মহাকাশে পাঠাবে ইসরো

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : একসঙ্গে ২২টি উপগ্রহকে মহাকাশে পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-। ইসররো চেয়ারম্যান কিরণ কুমার জানান, জুনের শেষদিকে একটি কার্টোগ্রাফিক উপগ্রহ সমেত একযোগে ২২টি উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে। চলতি মাসে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এটাই সবচেয়ে বড় পরীক্ষা। তিনি জানিয়েছেন, উপগ্রহগুলির মধ্যে তিনটি ভারতীয় এবং বাকিগুলি বিদেশি।
বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি)-র অধীকর্তা কে শিরণ জানিয়েছেন, এই বিশাল উৎক্ষেপণের জন্য ইসরোর সবচেয়ে নির্ভরযোগ্য মহাকাশযান পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৩৪) ব্যবহৃত হবে। তিনি আরও জানান, বিদেশি উপগ্রহগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইন্দোনেশিয়া এবং জার্মানির।প্রসঙ্গত, ২০০৮ সালে একসঙ্গে ১০টি উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছিল ইসরো।-

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top