News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে দুই মহিলাকে খুনের মহড়া দিল অভিযুক্ত
Image

উদয়পুরে দুই মহিলাকে খুনের মহড়া দিল অভিযুক্ত

muder photoনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ মে৷৷ উদয়পুরের আর কে পুর থানার অধীন এক নং ফুলকুমারীতে দুই মহিলাকে কিভাবে খুন করা হয়েছিল তার মহড়া দিলেন খুনের মামলায় অভিযুক্ত বিপ্লব মজুমদার৷ শুক্রবার গোমতী জেলার পুলিশ সুপার সরস্বতী আর, ডিসিএম ভবেশ ভদ্র, এসডিপিও, ওসি সহ অন্যান্য অফিসারাদের উপস্থিতিতে বিপ্লব মজুমদার মহড়া দিয়েছে৷ অন্যদিকে, পুলিশ এই হত্যাকান্ডে ব্যবহৃত সামগ্রীসহ অন্যান্য জিনিষপত্র ঐ জলাশয় থেকে উদ্ধার করেছে৷
এদিন দুপুরে বিপ্লব মজুমদারকে সঙ্গে নিয়ে পুলিশ তার বাড়িতে যায়৷ সে কিভাবে ঐ দুই মহিলাকে খুন করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে সবিস্তারে জানায়৷ এদিকে, পুলিশ চারটি ইঞ্জিন ব্যবহার করে পুকুরের জল সিঞ্চন করে পুকুর থেকে দুটি বটি দা, কাচি, ছোরা, দড়ি, হারিকেন, ৫২৪ টাকা সহ একটি ব্যাগ, ব্লাউস, ছায়া ইত্যাদি৷
এদিকে, পুলিশ এই হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত বিপ্লব মজুমদারের ভাই জয়গোপাল মজুমদারকে এদিন জামিনে মুক্তি দিয়েছেন৷ আর হত্যাকান্ডের মূল অভিযুক্ত কথিত মনসা দেবী তথা শান্তা দেবনাথ মজুমদারকে পুলিশ গোমতী জেলা হাসপাতালে নজরবন্দী করে রেখেছে৷ পুলিশ মামলার তদন্ত জোরাদারভাবে করছে৷ গোটা বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে মঞ্জু শুক্লদাস ও বেবী দাসকে বিপ্লব মজুমদার, শান্তা দেবনাথ মজুমদার সহ অন্যান্যরা তাদের বাড়িতে হত্যা করেছিল৷ পরে মৃতদেহ গুম করে দেওয়ার জন্য পুকুরের জলকাদায় পঁুতে দিয়েছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top