News Flash

  • Home
  • Uncategorized
  • আলাদা মেডিক্যাল পরীক্ষা নিতে পারবেন রাজ্য

আলাদা মেডিক্যাল পরীক্ষা নিতে পারবেন রাজ্য

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : আলাদা মেডিক্যাল পরীক্ষা নিতে পারবেন রাজ্য| মেডিক্যাল জয়েন্ট পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে শুক্রবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট| নিট নিয়ে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের ওপর স্থগিতাদেশ জারি করল না | জানাল, মেডিক্যাল প্রবেশিকা নিয়ে এই মুহূর্তে আর জটিলতা বাড়ানো ঠিক হবে না| পড়ুয়াদের আপাতত নিশ্চিন্তে সংশ্লিষ্ট রাজ্য পরিচালিত মেডিক্যাল জয়েন্টে বসতে দেওয়া উচিত| গ্রীষ্মের ছুটির পর মামলাটি শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ|
সুপ্রিম কোর্টের আগের রায়ের বিরুদ্ধে গিয়ে অর্ডিন্যান্স জারি করে রাজ্যগুলিকে আলাদা মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবছর| এই অর্ডিন্যান্সের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন আনন্দ রাই| তিনি ব্যাপম দুর্নীতি কাণ্ড ফাঁস করেছিলেন| আবেদনে রাই জানান, সুপ্রিম কোর্টে শুনানির সময় কেন্দ্র মেডিক্যালের অভিন্ন প্রবেশিকাকেই সমর্থন করেছিল| এখন অর্ডিন্যান্স জারি করে তার বিরোধিতা করছে| একই আবেদন জানায় সঙ্কল্প নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও|
কেন্দ্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি জানান, পড়ুয়াদের কথা ভেবে শুধু চলতি শিক্ষা বর্ষেই এই ব্যবস্থা করেছে কেন্দ্র| কারণ অভিন্ন প্রবেশিকার প্রশ্নপত্র ইংরেজি বা হিন্দিতে হয়| এর ফলে অসুবিধায় পড়বে বেশ কয়েকটি রাজ্যের পড়ুয়া| এই কয়েক দিনে তার জন্য প্রস্তুতি নেওআয় সম্ভব নয়|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top