News Flash

  • Home
  • Uncategorized
  • জীবনের ২০০ তম গ্র‌্যান্ড স্ল্যাম ম্যাচ জিতলেন রাফায়েল নাদাল
Image

জীবনের ২০০ তম গ্র‌্যান্ড স্ল্যাম ম্যাচ জিতলেন রাফায়েল নাদাল

NADALপ্যারিস, ২৭ মে(হি.স.) : জীবনের ২০০ তম গ্র‌্যান্ড স্ল্যাম ম্যাচ জিতলেন রাফায়েল নাদাল| তাও আবার তাঁর প্রিয় রোলাঁ গারোতেই| রোলাঁ গারো তাঁর কাছে সবসময় স্পেশাল| নিজের প্রিয় টুর্নামেন্টের মাইলস্টোনে পৌঁছে গেলেন তিনি| তিনি বিশ্বের ৮ নম্বর টেনিস তারকা হিসেবে ২০০ গ্র‌্যান্ড স্ল্যাম ম্যাচ জিতলেন| সবথেকে বেশি গ্র‌্যান্ড স্ল্যাম ম্যাচ জেতার রেকর্ড রজার ফেডেরারের| তিনি জিতেছেন ৩০২টি|
ফ্রেঞ্চ ওপেনে আর্জেন্টিনার ফাকুন্দো বাগনিসকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন নাদাল| খেলার ফল ৬৩, ৬০, ৬৩| প্রথম সেটের প্রথম দুটি গেম হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়ান নাদাল| তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top