News Flash

  • Home
  • Uncategorized
  • যুবককে পিটিয়ে রক্তাক্ত, উত্তেজনা কল্যাণপুরে
Image

যুবককে পিটিয়ে রক্তাক্ত, উত্তেজনা কল্যাণপুরে

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ সাধারণ বচসাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক যুবক গুরুতর জখম হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে কল্যাণপুরের কান্তিয়া ঠাকুরপাড়ায়৷ সংবাদে প্রকাশ সাধারণ কথা কাটাকাটিকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি পরে পরস্পরেরর উপর আক্রমণ৷ তুমুল ঝগড়া, চিৎকার চেচামেচি, গ্রামে চাঞ্চল্য৷ শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে৷ যুবক চিরঞ্জীত দেববর্মা (২২) গুরুতর জখম হয়ে কল্যাণপুর হাসপাতালে ভর্তি৷ অভিযোগ রাতে যুবক পহর দেববর্মা সহ আরো চার যুবক মিলে বাইসাইকেলের চেন দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে চিরঞ্জীত দেববর্মাকে৷ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে৷ তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় চিরঞ্জীতকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে হামলাকারীদের নামধাম জানিয়ে কল্যাণপুর থানায় একটি মামলা করা হয়েছে৷ তবে পুলিশ খবর লেখা পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পরেনি৷ একপ্রকার সিনেমার ভিলেনদের ধাচে এই গুন্ডামির ঘটনায় ঐ গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top