News Flash

  • Home
  • Uncategorized
  • একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে ধেয়ে আসছে সাইক্লোন ‘রেণু’, উত্তর ও পূর্ব ভারতে মারাত্মক প্রাকৃতিক বিপর্য্যয়ের আভাস
Image

একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে ধেয়ে আসছে সাইক্লোন ‘রেণু’, উত্তর ও পূর্ব ভারতে মারাত্মক প্রাকৃতিক বিপর্য্যয়ের আভাস

নয়াদিল্লী, ২০ মে৷৷ আগামী সাত দিনে দেশের বেশ কয়েকটি রাজ্যে মারাত্মক প্রাকৃতিক বিপর্য্যয় ঘটবে বলে আবহাওয়া বিভাগ

বৃষ্টিস্নাত রাজপথ৷ শুক্রবার বিকালে আগরতলা শহরে তোলা নিজস্ব ছবি৷
বৃষ্টিস্নাত রাজপথ৷ শুক্রবার বিকালে আগরতলা শহরে তোলা নিজস্ব ছবি৷

জানিয়েছে৷ এমনিতেই সমগ্র উত্তর ভারতে তীব্র দাবদাহে জনজীবন বিপর্য্যস্ত হয়ে পড়ছে৷ দিল্লী, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং গুজরাটে তাপমাত্রা ৫০ এর ঘরে গিয়ে পৌঁছেছে৷ এদিকে, সাইক্লোন ‘রেণু’ ধেয়ে আসছে উড়িষার উপকূলবর্তী এলাকায়৷ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা সাইক্লোন ‘রেণু’ বিধবস্ত করে এগিয়ে চলেছে উড়িষার দিকে৷ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী নেলোর জেলায় সাইক্লোন ‘রেণু’র কারণে বহু ক্ষয়ক্ষতি হয়েছে৷ বিভিন্ন জায়গায় গাছপালা ও বিদ্যুতের খঁুটি উড়ে গিয়েছে৷ বাড়ি-ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিস্তীর্ণ এলাকজুড়ে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে৷ আবহাওয়া বিভাগ জানিয়েছে অন্ধ্রপ্রদেশের নেলোর জেলা তছনছ করে সাইক্লোন ‘রেণু’ উড়িষার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে৷ ইতিমধ্যেই উড়িষার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে৷ এর কারণে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷ মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে৷ বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অংশে গভীর নিম্নচাপের কারণে এই সাইক্লোনের উৎপত্তি৷ আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী চবিবশ ঘন্টায় দক্ষিণ এবং উত্তর উড়িষার অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাত এবং পবল বেগে তুফান আসতে পারে৷ তামিলনাড়ুতেও উপকূলবর্তী এলাকায় তুফানের কারণে লাল সতর্কতা জারী করা হয়েছে৷ বিশাখাপট্টনমে সমুদ্রে বড় বড় ঢেউ উঠছে৷
ইতিমধ্যে উড়িষা, পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে৷ পশ্চিমবঙ্গ সরকার সাইক্লোন ‘রেণু’র সতর্কতা জারী করেছে৷ ত্রিপুরাতেও আগামী চবিবশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ দিনের বেলায় প্রায় ১০৭ এমএম এবং রাতে ২০ এমএম বৃষ্টিপাত হতে পারে বলে আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে৷ এই বৃষ্টিপাতের সাথে প্রবল বেগে ঝড়ও বইতে পারে৷ তাতে আগামী চবিবশ ঘন্টায় রাজ্যে ভারী মাত্রায় ঝড় তুফানের সম্ভাবনা রয়েছে৷
একদিকে সাইক্লোন ‘রেণু’ এবং ভারী বৃষ্টিপাতে চিন্তিত পূর্বভারত, অন্যদিকে উত্তর ভারত তীব্র দাবদাহে কাহিল হয়ে পড়েছে৷ দিল্লীসহ ছয়টি রাজ্যে তীব্র দাবদাহে জনজীবন বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ রাজস্থানে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রী সেলসিয়াস৷ প্রচন্ড গরমে রাজস্থানের জালোরে দুইজনের মৃত্যু হয়েছে৷ আবহাওয়া বিভাগ জানিয়েছে দিল্লী, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবে আগামী সাত দিন তাপমাত্রা ৪৫ ডিগ্রী পার করবে৷ জানা গিয়েছে, রাজস্থানের কোথাও তাপমাত্রা ৪৬ ডিগ্রীর নীচে নয়৷ আবহাওয়া বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন প্রচন্ড গরমের হাত থেকে রেহাই পাওয়ার কোন সম্ভাবনা নেই৷ এদিন, হরিয়ানার হিসারে ৪৬ ডিগ্রী, পাঞ্জাবের অমৃতসরে ৪৩৮ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা গিয়েছে৷ এদিকে, দিল্লীতে তাপমাত্রা ৪৩ ডিগ্রী পার করেছে৷ আবহাওয়া বিভাগ জানিয়েছে আমেদাবাদে গরম একশ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দিয়েছে৷ সেখানে তাপমাত্রা ৪৮ ডিগ্রীতে পৌঁছেছে৷ এর আগে ১৯১৬ সালের ২৭ মে আমাদেবাদে সর্বোচ্চ ৪৭৮ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা গিয়েছিল৷ দাবদাহ মারাত্মক আকার ধারণ করেছে রাজস্থানে৷ বিকানীর, বার্মের, গঙ্গানগর এবং জয়সলমিরে তাপমাত্রা ৪৯ ডিগ্রী ছাড়িয়ে গিয়েছে৷ রাজস্থানেরই চুরুতে তাপমাত্রা ৫০২ ডিগ্রীতে পৌঁছেছে৷ এছাড়া রাজ্যের ফলোদিতে তাপমাত্রা ৫১ ডিগ্রীতে পৌঁছেছে৷ তীব্র দাবদাহের কারণে দিল্লীতে সমস্ত সুকল বন্ধ রাখার নির্দেশ জারী করা হয়েছে৷ গরম কমলে পুনরায় সুকলগুলি শুরু হবে৷ এদিকে উত্তরপ্রদেশে তীব্র দাবদাহে কুড়ি জন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ইতিমধ্যে উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং দিল্লীতে লু চলছে৷
একদিকে, উত্তর ভারত গরমের হাত থেকে স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় রয়েছে, অন্যদিকে উড়িষাসহ পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতে জনজীবন মারাত্মক বিপর্য্যস্ত হয়ে পড়বে৷ আবহাওয়া বিভাগ আশঙ্কা করছে সাইক্লোন ‘রেণু’ ১১০ কিমি প্রতিঘন্টা গতিবেগে আছড়ে পড়তে পারে উড়িষার উপকূলবর্তী এলাকাগুলিতে৷ ফলে একদিকে গরম অন্যদিকে ভারী বৃষ্টির সাথে সাইক্লোন আগামী কয়েকদিনে দেশের কিছু রাজ্যে মারাত্মক প্রভাব ফেলবে জনজীবনে৷
এদিকে, তাঁর সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে বিপন্ন হতে পারে কমপক্ষে চার কোটি ভারতীয়৷ এই বিপদসসুকল এলাকার মধ্যে রয়েছে মুম্বাই ও কলকাতা৷ ক্রমাগত নগরায়নের ফলে আগামীদিনে বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে বলে এমনটাই রিপোর্টে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ৷
জলবায়ু পরিবর্তনের সব থেকে খারাপ প্রভাব প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ার পড়বে বলে এই রিপোর্টে জানানো হয়েছে৷ ২০৫০-র পর এর প্রভাব জনবসতির উপর পড়তে শুরু পারে বলে আশঙ্কাও করা হচ্ছে৷ এশিয়া-প্যাসিফিক রিজিয়নের প্রায় ১০টিও দেশে এর প্রভাব পড়ত পারে৷ আর সেই তালিকায় সবার উপরে রয়েছে ভারত৷ প্রভাব পড়বে কমপক্ষে চার কোটি মানুষের উপর৷ এছাড়া এই আওতায় রয়েছে বাংলাদেশের আড়াই কোটি মানুষ, চিনের ২ কোটি ও ফিলিপিন্সের দেড় কোটি নাগরিক৷ বলা হয়েছে, নগরায়ন, আর্থ-সামাজিক পরিস্থিতি এশিয়ায় এই অবস্থা তৈরি করতে পারে৷
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েএছ, বারতের উপকূলবর্তী এলাকায় নগরায়নের ফলে স্বাভাবিক উপকূলবর্তী অবস্থা ব্যাহত হচ্ছে৷ এর ফলে ভারত বা চিনের মত দেশকে চরম অবস্থার সম্মুখীন হতে হবে৷ ভারতের মধ্যে যে দুটি শহরের কথা মূলত বলা হচ্ছে, সেগুলি হল মুম্বাই ও কলকাতা৷ এছাড়া রয়েছে চিনের গুয়াংজু, সাংহাই, বাংলাদেশের৷ ঢাকা, মায়ানমারের ইয়াংগো, থাইল্যান্ডের ব্যাঙ্কক, ভিয়েতনামের হাই ফোং শহরও৷ এ বিষয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top