News Flash

  • Home
  • Uncategorized
  • সমীক্ষাকে সত্যি হতেই আলিমুদ্দিন নেমে এল হতাশা, শুরু দোষারোপ
Image

সমীক্ষাকে সত্যি হতেই আলিমুদ্দিন নেমে এল হতাশা, শুরু দোষারোপ

CPIMকলকাতা, ১৯ মে (হি.স.) : ৱুথ ফেরত সমীক্ষাতে আগেই আভাস পাওয়া গিয়েছিল যে বাংলার মসনদে ফের ফিরছেন মমতা| কিন্তু তাও অপেক্ষা করতে হয়েছিল বৃহপ্সতিবারের ভোট গণনার দিকে| অবশেষ সমীক্ষাকে সত্যি করে বাংলার সিংহাসনে ফের বসতে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই| আর সমীক্ষা সত্যি হতেই আলিমুদ্দিন তৈরি হচ্ছে ময়নাতদন্তের জন্য| দলীয় প্রার্থীদের পরাজয়ের বিষয়ে শুরু করা হবে চুলচেরা বিশ্লেষণ| পাশাপাশি শুরু হয়েছে দোষারোপের পালা| এদিন ভোটের ফলাফলের ইঙ্গিত পাওয়ার পরই রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ৩৬০ ডিগ্রি ঘুরে বলেছেন, নির্বাচনে কংগ্রেসের সাথে বামেদের কোন জোটই হয়নি| শুরুমাত্র আসন সমঝোতা হয়েছিল| বামফ্রন্টের চেয়ারম্যানের এহেন বক্তব্যে রীতিমতো অবাক হয়েছেন রাজনৈতি মহল| তাদের মতে, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে দুদলে নেতারা হাত ধরাধরি করে একই মঞ্চে দাঁড়িয়ে সরকারকে তুলোধনা করেছেন| প্রচারে ছিল ঝুড়িঝুড়ি প্রতিশ্রুতিও| তাহলে ওগুলো ছিল কী শুধু লোক দেখানোনাটক|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top