News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে প্যাসেঞ্জার ট্রেনে দুষ্কৃতীদের গুলিতে খুন আরপিএফ জওয়ান, লুঠ দুটি ইনসাস রাইফেল
Image

বিহারে প্যাসেঞ্জার ট্রেনে দুষ্কৃতীদের গুলিতে খুন আরপিএফ জওয়ান, লুঠ দুটি ইনসাস রাইফেল

বক্সার (বিহার), ১৪ মে (হি.স.): কর্তব্যরত অবস্থায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক আরপিএফ জওয়ান| গুরুতর জখম হয়েছেন আরও এক জওয়ান| শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুঘলসরাই-বক্সার প্যাসেঞ্জার ট্রেন ৬৩২৪০-এ| ট্রেনেই অপরিচিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে প্রথমে তাঁদের রাইফেল দুটি কেড়ে নেয়| তারপর গুলি চালানো শুরু করে| ঘটনাস্থলেই মারা যান অভিষেক নামে এক আরপিএফ জওয়ান| গুরুতর জখম হন নন্দলাল যাদব নামে আর একজন আরপিএফ জওয়ান| তঁার অবস্থাও সঙ্কটজনক|
শুক্রবার রাতে বক্সার ও চৌসা স্টেশনের মাঝে বক্সার-মুঘলসরাই প্যাসেঞ্জার ট্রেনে চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী| বাধা দেওয়ার চেষ্টা করলে, কর্তব্যরত দুই আরপিএফ জওয়ানকে লক্ষ্য করে গুলি চালায় তারা| পালানোর সময় দুটি ইনসাস রাইফেল লুঠ করে দুষ্কৃতীরা| ঘটনার তদন্ত শুরু হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top