News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে গ্রেফতার জেডি (ইউ) বিধায়কের ছেলে রকি, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Image

অবশেষে গ্রেফতার জেডি (ইউ) বিধায়কের ছেলে রকি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

গয়া, ১০ মে (হি.স.): ধৃত বিহারের জেডি (ইউ) বিধায়কের ছেলে রকি যাদবের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বিহার পুলিশ| সম্ভবত উদ্ধার হওয়া পিস্তলটি দিয়েই রকি গুলি চালিয়েছিল বলে মনে করা হচ্ছে| মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন এসএসপি গরিমা মালিক| তিনি বলেছেন, রকি ইতিমধ্যেই তার দোষের কথা কৱুল করেছে| ঘটনার ৫৪ ঘণ্টা পরে সোমবার রাতে ৱুদ্ধগয়া থেকে রকিকে গ্রেফতার করা হয়| এদিকে, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| তিনি বলেছেন, দোষীদের কোনওমতেই রেয়াত করা হবে না|
গত শনিবার গয়ার রাস্তায় রকির গাড়িকে ওভারটেক করে আদিত্য সচদেব (১৯) নামে এক স্কুলছাত্রর গাড়ি| এই অপরাধে দ্বাদশ শ্রেণির ছাত্র আদিত্যকে, রকি আদিত্যকে গুলি করে মারে বলে অভিযোগ| তারপর থেকেই বেপাত্তা ছিল সে| রকি বিহারের জেডি (ইউ) বিধায়ক মনোরমা যাদবের ছেলে| বিরোধীদের অভিযোগ, মূলত বিধায়কের ছেলে হওয়ার জন্যই রকিকে গ্রেফতার করতে গড়িমসি করেছে পুলিশ| এরপরই এ বিষয়ে বিভিন্ন মহল থেকে পুলিশের উপর গ্রেফতার করার চাপ বাড়তে থাকে| সোমবার গয়া সিটি পুলিশ সুপারের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশনের একটি দল তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে রকিকে গ্রেফতার করে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top