নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ চৈত্রের দাবদাহে অল্পেতে বড় ধরনের অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে রাজধানীর শান্তিপাড়া পুকুরপার এলাকা৷ বেলা আড়াইটা নাগাদ হঠাৎ একটি গুদাম ঘরে অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷
রাজধানী আগরতলা শহরের ঘিঞ্জি এলাকা শান্তিপাড়া পুকুরপারে একটি গুদাম ঘরে শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ আগুন লাগে৷ গুদাম ঘরটি বন্ধ ছিল৷ গুদামে বৈদ্যুতিক সামগ্রী মজুত ছিল৷ শ্রমিকরা গুদাম থেকে মালপত্র নিতে আসলে লক্ষ্য করে ভিতর থেকে ধোয়া বের হচ্ছে৷ তখনই মহারাজগঞ্জ বাজারস্থিত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, দমকল বাহিনী ছুটে আসার আগেই স্থানীয় জনগণ জল দিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন৷ এর ফলে আগুনের বিস্তৃতি ঘটতে পারেনি৷ এলাকাটি বড় ধরনের অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে৷ দমকল বাহিনীর কর্মীদের মতে বিড়ি সিগারেটের আগুন থেকে গুদামে অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে৷ শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি বলে দমকল বাহিনীর স্পষ্ট বক্তব্য৷
গুদামে আগুন অল্পেতে রক্ষা পেল শান্তিপাড়া
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















