News Flash

  • Home
  • Uncategorized
  • উজ্জয়িনীর কুম্ভ মেলায় ঝড়ের তাণ্ডবে মৃত বেড়ে ৭, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

উজ্জয়িনীর কুম্ভ মেলায় ঝড়ের তাণ্ডবে মৃত বেড়ে ৭, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উজ্জয়িনী, ৬ মে (হি.স.): উজ্জয়িনীর সিংহস্থ কুম্ভ মেলায় বজ্রপাতসহ ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭| ঘটনায় আহত হয়েছেন প্রায় ৮০ জন পুণ্যার্থী| শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি|
সরকারি সূত্রের খবর, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে| আহতদের পরিবার পাবে ১০ হাজার টাকা| মৃতদের পরিবারকে নগদ ৫ লাখ টাকা করে দেওয়া হবে| আর বিমা হিসেবে তুলে দেওয়া হবে আরও ২ লাখ টাকা| আহতদের চিকিত্সার জন্য সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার|
গত ২২ এপ্রিল পুণ্যভূমি উজ্জয়িনীতে শুরু হয় এক মাস ব্যাপী সিংহস্ত কুম্ভমেলা| প্রতি ১২ বছর অন্তর উজ্জয়িনীতে আয়োজিত হয় সিংহস্ত কুম্ভমেলা| দেশে মহাকালেশ্বরের যে ১২টি জ্যোতিলিঙ্গ রয়েছে তার মধ্যে একটি রয়েছে এখানে| গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুন্যার্থীরা এখানে আসেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top