News Flash

  • Home
  • Uncategorized
  • লেনদেনের জেরে আক্রমণে আহত বৃদ্ধা
Image

লেনদেনের জেরে আক্রমণে আহত বৃদ্ধা

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিবাদের জেরে আক্রান্ত হলেন এক বৃদ্ধা৷ ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ চান্দিনামুড়ায়৷ আহত বৃদ্ধার নাম বকুল রাণী দত্ত (৭৩)৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হ য়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, চান্দিনামুড়া এলাকার বকুল রাণী দত্তের পুত্র রতন দত্ত প্রতিবেশী মৃণাল  চৌধুরীকে ২৫ হাজার টাকা ধার দিয়েছিলেন৷ এক বছর পেরিয়ে গেলেও মৃণাল চৌধুরী টাকা ফেরত দিচ্ছে না৷ এনিয়ে বেশ কিছুদিন ধরেই মনমালিন্য চলছে৷ মঙ্গলবার বিকেলে বাড়ির সামনের টাকা পয়সা নিয়ে রতন দত্ত ও মৃণাল চৌধুরীর মধ্যে বাকবিতন্ডা হয়৷ রতন দত্ত যথারীতি সেখান থেকে বাড়িতে যায়৷ অপরদিকে মৃণাল চৌধুরী বাড়ি থেকে লোহার রড নিয়ে রতন দত্তের বাড়িতে চড়াও হয়৷ বাড়িতে ঢুকে রতন দত্তকে না পেয়ে তার বৃদ্ধা মা বকুলরাণী দত্তকে রড দিয়ে আঘাত করে৷ তাতে বৃদ্ধা গুরুতরভাবে আহত হন৷ তাকে আশঙ্কাজনক অবস্তায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এব্যাপরে একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত এব্যাপারে কাউকে গ্রেপ্তারের  সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ  ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top