পানাজি, ৫ মে (হি.স.) : এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে| ৱুধবার সন্ধ্যায় গোয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা সেন্ট ক্রুজের বিধায়কের বিরুদ্ধে পানাজি পুলিশ থানায় লিখিত দায়ের করেছে আক্রান্ত ওই নাবালিকা| আক্রান্ত ওই নাবালিকার অভিযোগ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর একটি দোকানে আমি কাজ করতাম| গত মার্চ মাস থেকে একাধিকবার ধর্ষণ করা হয়| যদিও নির্যাতিতা ওই নাবালিকার সমস্ত দাবি নস্যা করে দিয়েছেন বিধায়ক| তাঁর পালটা যুক্তি, এটা একটা ষড়যন্ত্র|
গোয়ার প্রাক্তন এই শিক্ষামন্ত্রী সেন্ট ক্রুজ বিধানসভা আসন থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন| তাঁর বিরুদ্ধে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠেছিল| শুধু তাই নয়, তাঁর ছেলে রোহিতের নামেও পাঁচ বছর আগে একজন জার্মান নাবালিকা মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে|
নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















