News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণে ব্যর্থ, থানায় অভিযোগ করায় প্রতিশোধ নিতে ঘর পুড়াল দুসৃকতি
Image

ধর্ষণে ব্যর্থ, থানায় অভিযোগ করায় প্রতিশোধ নিতে ঘর পুড়াল দুসৃকতি

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ স্বামীর অর্বতমানে জানালা ভেঙে রাতের আধারে ধর্ষণ করার চেষ্টা করে জনৈক দূসৃকতি৷ এই ঘটনা পুলিশে জানানো হলে, প্রতিশোধ নিতে একবার নয়, পরপর দুবার আগুন লাগিয়েছে খরের বসতঘরে৷  প্রমান সহ থানায় গেলেও থানা বাবুদের খুম ভাঙেনি বলে অভিযোগ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করা তো দূরের কথা, একবারের জন্যও তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেনি পুলিশ৷ এর কারন অবশ্য মোটা অঙ্ক বিনিময়, এমনটাই অভিযোগ কমলপুর মহকুমার দশমীঘাট এলাকার জনৈকা গৃহবধূর৷ ঐ গৃহবধূ সহ এলাকাবাসীর অভিযোগ পরপর দুবার খরে আগুন দিয়েছে কে বা কারা৷ গতকাল মধ্য রাতেই দুসৃকতিরা আগুন ধরিয়ে দেয় ঐ গৃহবধূর খরে বাড়ীতে৷ কেউ না থাকায় একটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়৷ এলাকাবাসী এসে আগুন আয়ত্বে আনেন৷ বারবার খবর দেওয়া সত্বেও পুলিশ একবারও মহিলার বাড়ী পরিদর্শন করেনি বলে অভিযোগ৷ তাই অসহায় মহিলা সহ এলাকাবাসী পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন৷ তারা বলেন পুলিশকে বলে লাভ নেই, পুলিশ আমাদের নয়৷ ঘটনা এখানে শেষ নয় গত পহেলা ফেব্রুয়ারী অনুপ যাদব নামে এক ব্যাক্তি মধ্যরাতে জানালা ভেঙ্গেঁ স্বামীর অর্বতমানে ঐ গৃহবধূকে ধর্ষন করার চেষ্টা করে৷ চিৎকার চেচামেঁচিতে এলাকাবাসী ছুটে আসলে অভিযুক্ত ব্যাক্তি পালিয়ে যায়৷ তবে ধস্তাধবস্তিতে মোবাইল ফোন ফেলে যায় অভিযুক্ত ব্যাক্তি৷ এতবড় প্রমান থাকা সত্বেও থানা বাবুরা মহিলাকে সাহায্য করার তো দূরের কথা একটু ফিরেও তাকায়নি বলে অভিযোগ৷ গতকাল রাতের আগুন লাগার ঘটনা নিয়ে পুলিশ নীরব৷ সব মিলিয়ে প্রশ্ণ উঠছে এ রাজ্যের মহিলারা কতটুকু নিরাপদ? পুলিশ প্রশাসন কতটুকু সক্রিয়৷ নেতাবাবুদের ভূমিকা কি?

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top