News Flash

  • Home
  • Uncategorized
  • জমি বিবাদে রক্তাক্ত দুই ভাই
Image

জমি বিবাদে রক্তাক্ত দুই ভাই

murderনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ মে ৷৷ সরকারি জমি জবর দখল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে উভয়েই রক্তাক্ত হয়েছেন৷ বর্তমানে দুই ভাইই হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা গেছে, সোমবার বিকেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ এদিকে, দুই ভাইয়ের পরিবারের তরফে মামলা পাল্টা মামলা করা হয়েছে ইরানি থানায়৷
উল্লেখ্য, প্রায় চল্লিশ বছর আগে কৈলাসহরের ইরানি গ্রামের বাসিন্দা প্রয়াত উম্মর আলি রাজ্য সরকারের নামে ভূমি দান করেন৷ ঐ জায়গায় গড়ে উঠে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও কৃষি ও সমবায় দপ্তরের অফিস, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, একটি বিশ্রামগার এবং ইরানি থানা৷ তারপরও কিছু জায়গা রয়েছে যেগুলি মানুষ জবর দখল করে রেখেছে৷ ঐ জায়গার মধ্যে কিছু অংশ আহমেদ আলি দখল করেছেন৷ আজ সকালে দখলকৃত জায়গা বেড়া দিতে গিয়ে আহমেদ আলি তার আপন ভাই মাসুদ আলির দখলকৃত জমির মধ্যে কিছু অংশ বেড়ার ভিতর ঢুকিয়ে দেয়৷ তখন মাসুদ আলি তার ভাইকে বাধা দেন৷ তাতে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতন্ডা শুরু হয় যা পরবর্তী সময়ে লাঠালাঠিতে পরিণত হয়৷ আশেপাশের লোকজন ছুটে এসে দুই ভাইকে আটকান৷ রক্তাক্ত অবস্থায় দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনায় দুই ভাইয়ের পরিবার ইরানি থানায় মামলা পাল্টা মামলা করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top