News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন সেনাদের ব্যঙ্গ বিদ্রূপের অভিযোগে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
Image

মার্কিন সেনাদের ব্যঙ্গ বিদ্রূপের অভিযোগে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

পিয়ংইয়ং, ২ মে (হি.স.) : দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক অভিযান বন্ধ করা নয়, এবার মার্কিন সেনাদের বিরুদ্ধে ঠাট্টা করার অভিযোগ উত্তর কোরিয়ার| উত্তর কোরিয়ার সেনাদের নিয়ে সীমান্তে মোতায়েন মার্কিন সেনারা ব্যঙ্গ বিদ্রূপ করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ পিয়ংইয়ংয়ের| উত্তর কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, অসামরিক এলাকা হিসেবে ঘোষিত পানমুনজুমে মোতায়েন মার্কিন সেনারা কোরীয় সেনাদের দিকে তাকিয়ে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ চালিয়ে যাচ্ছে| প্রায় তিন সপ্তাহ ধরে এই ধরনের উস্কানিমূলক প্ররোচনা দিয়ে যাচ্ছে বলে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে| এছাড়াও উত্তর কোরিয়ার সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর জন্য দক্ষিণ কোরিয়ার সেনাদেরকে নানাভাবে উস্কানি দেওয়া হয়েছে বলেও অভিযোগ|
পিয়ংইয়ং এই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবিলম্বে এই বিষয়ে আমেরিকার তরফে হস্তক্ষেপ না করা হলে আগামিদিনে পরিণতি ভালো হবে না|
প্রসঙ্গত, মার্কিন সেনাদের বিরুদ্ধে এহেন অভিযোগ মোটেই নতুন নয়| ২০০৬ সালেও আমেরিকা উত্তর কোরিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যঙ্গ-বিদ্রূপের অভিযোগ তুলেছিল| উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যৌথ সীমান্তে অবস্থিত পানমুনজুম যুদ্ধবিরতি গ্রাম হিসেবে পরিচিত| এই গ্রামেই বর্তমানে আমেরিকার ২৮ হাজার সেনা মোতায়েন রয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top