News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা ক্যান্সার হাসপাতালে গাফিলতি, পরিষেবা দৈন্যতায় নিরুপায় রোগীরা
Image

আগরতলা ক্যান্সার হাসপাতালে গাফিলতি, পরিষেবা দৈন্যতায় নিরুপায় রোগীরা

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ রাজ্যে স্বাস্থ্য পরিষেবার এক নগ্ণ চিত্র দেখা যায় ক্যান্সার হাসপাতালে৷ মারণব্যাধি এই রোগের চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে৷ গত সাত মাস ধরে ক্যান্সারে আক্রান্ত বিপিএল রোগীরা আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন৷ অভিযোগে জানা গেছে, বিপিএল রোগীরা দুই লক্ষ টাকা করে যে আর্থিক সহায়তা পাওয়ার কথা তা গত সাত মাস ধরে বন্ধ হয়ে রয়েছে৷ হাসপাতাল সূত্রে খবর, ক্যান্সার আক্রান্ত বিপিএল রোগীদের আর্থিক সহায়তা করার ক্ষেত্রে যে গাইড লাইন রয়েছে তার উপযুক্ত পরিকাঠামোর যথেষ্ট অভাবের কারণেই এই পরিষেবা প্রদান করা সম্ভব হয়ে উঠছে না৷ তাতে গুরুতর অভিযোগ, বিপিএল রোগীদের নামে বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করছেন হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ৷
জানা গেছে, ক্যান্সার হাসপাতালে যে এক্সরে মেশিনটি রয়েছে তা বহু পুরনো৷ ঘন্টা খানেক বসে থেকে রোগীদের রিপোর্ট সংগ্রহ করতে হয়৷ অথচ উন্নত পরিষেবার খাতিরে এই হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন বসানো হয়েছে৷ কিন্তু তা ব্যবহার করা হচ্ছে না৷ ফলে, রোগীরা অত্যাধুনিক প্রযুক্তির এক্সরে মেশিন থাকা সত্ত্বেও তার সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন না৷ অভিযোগে জানা গেছে, ক্যান্সার হাসপাতালটিতে রোগীদের রে দেওয়ার জন্য যে মেশিনটি রয়েছে তাও বহু দিন যাবত ব্যবহার করা হচ্ছে না৷ সূত্রের খবর, বেশ কিছুদিন আগে কয়েকজন রোগীদের রে দেওয়ার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হয়৷ জানা গেছে, কয়েকজন রোগী রে দেওয়ার ফলে খাদ্যনালি পুড়ে গেছে৷ এই কারণেই রে মেশিনটি ব্যবহার করা হচ্ছে না বলে খবর৷
এদিকে, সবচেয়ে বিস্ময়ের বিষয় হল, কেমোথেরাপিতে ব্যবহৃত সিরিঞ্জ একাধিক রোগীদের উপর প্রয়োগ করা হচ্ছে৷ অভিযোগে জানা গেছে, একটি সিরিঞ্জ দিয়ে কয়েকজন রোগীকে কেমো দেওয়া হয়৷ তাতে সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে বলে মত চিকিৎসক মহলের৷
তবে, এই সমস্ত কিছুর পেছনে ক্যান্সার হাসপাতাল সুপারকে সর্বোতভাবে দায়ী করা হচ্ছে৷ তাঁর গাফিলতি এবং খামখেয়ালিপনার কারণেই ক্যান্সার হাসপাতালে রোগীরা এই মারণব্যাধি রোগ মুক্ত হওয়ার বদলে অনেকেই সুস্থ হতে পারছেন না৷ কিছু কিছু ক্ষেত্রে রোগীরা ক্যান্সার হাসপাতালে ভুল চিকিৎসার কারণে সুস্থ হওয়ার বদলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বলে অভিযোগ৷ এই ক্যান্সার হাসপাতালে পরিষেবার মানোন্নয়নে রোগীদের তরফে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি উঠেছে৷ স্বাস্থ্য পরিষেবার বেহাল ও করুণ দশা কাটাতে রাজ্য সরকার অবিলম্বে তৎপর না হলে আগামীদিনে ক্যান্সার হাসপাতালের অবস্থা আরো তলানিতে গিয়ে ঠেকবে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top