News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীর মারে পৃথক স্থানে আহত চার দম্পতি
Image

প্রতিবেশীর মারে পৃথক স্থানে আহত চার দম্পতি

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, কল্যাণপুর, ২৯ এপ্রিল ৷৷ পৃথক স্থানে প্রতিবেশীেদের মারে চার দম্পতি মারাত্মকভাবে জখম হয়েছেন৷ বিশ্রামগঞ্জ এবং কল্যাণপুরে দুটি ঘটনা ঘটেছে৷ উভয় ক্ষেত্রেই অভিযুক্ত পলাতক বলে জানা গেছে৷
খাস কল্যাণপুর দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়ার জেরে আক্রান্ত হয়ে দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
কল্যাণপুর এলাকায় খাস কল্যাণপুরে ধান ক্ষেতে হাঁস নামাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে ২ জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতরা হলেন, প্রদীপ দেব ও তার স্ত্রী দুলালী দেব৷ দু’জনকেই কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অভিযুক্তের নাম অর্জুন দেব৷ যে বাকবিতণ্ডা চলাকালে হঠাৎ বাঁশের টুকরো নিয়ে প্রদীপ দেবের মাথায় আঘাত করে৷ স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী দুলালী দেবও আহত হন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ প্রদীপ দেব এ ব্যাপারে অভিযুক্ত অর্জুন দেবের বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলা দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷
এদিকে, বিশ্রামগঞ্জের হরিপুরায় প্রতিবেশী অনিল দেববর্মার আক্রমণে স্বামী নিরঞ্জন দেববর্মা ও স্ত্রী সুমতি দেববর্মা গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, তাদের গলা কেটে হত্যা করার চেষ্টা করেছে অনিল দেববর্মা৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ চলছিল৷ আজ দুপুরে অনিল দেববর্মা তার প্রতিবেশী দম্পতির উপর চড়াও হন এবং তাদের রক্তাক্ত করেন৷ এই ঘটনা বিশ্রামগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top