News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টেই চলুক নারদ মামলার শুনানি ঃ সুপ্রিম কোর্ট

হাইকোর্টেই চলুক নারদ মামলার শুনানি ঃ সুপ্রিম কোর্ট

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): নারদ স্টিং অপারেশন নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা গ্রহণই করল না সুপ্রিম কোর্ট| শুক্রবার শুনানির শুরুতে এই মামলা শুনতে রাজি হননি শীর্ষ আদালতের বিচারপতিরা| পরিবর্তে তাঁরা জানিয়েছেন, হাইকোর্টেই এই মামলার শুনানি চলুক|
নারদকাণ্ডে অভিযুক্ত তৃণমূল বিধায়ক ও সাংসদের অপসারণ চেয়ে গত শনিবার শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা হয়| জনৈক বিপ্লব চৌধুরী এই মামলাটি করেন| শীর্ষ আদালতের কাছে তিনি তৃণমূলের বিধায়ক ও সাংসদদের ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তের আবেদন জানান| একইসঙ্গে দোষী প্রমাণিত হলে, তাঁদের বহিষ্কারের আর্জিও জানানো হয়|
নারদ স্টিং অপারেশন নিয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন ৫ তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্তের বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠিয়েছেন| কমিটি প্রত্যেক অভিযুক্তকেই আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন| সমস্ত বিষয় পরীক্ষা করার পর বিষয়টি নিয়ে তাদের রিপোর্টও জমা দেবে কমিটি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top