News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার হল নেহরু মিউজিয়াম থেকে চুরি যাওয়া ছুরি, ধৃত ২
Image

উদ্ধার হল নেহরু মিউজিয়াম থেকে চুরি যাওয়া ছুরি, ধৃত ২

Nehru Museumনয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): অবশেষে উদ্ধার হল দিল্লির নেহরু মিউজিয়াম থেকে চুরি যাওয়া দুষ্প্রাপ্য ছুরি| প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ছুরিটি উপহার দিয়েছিল সৌদি আরব সরকার| দীর্ঘদিন ধরে সেটি নেহরু মিউজিয়ামেই ছিল| কিন্তু, গত সোমবার সন্ধেয় ছুরিটি চুরি হয়ে যায়| ঘটনার তদন্তে নেমে চুরির ঘটনায় ৱুধবার রাতে মিউজিয়ামেরই দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ| দুষ্প্রাপ্য ওই ছুরি তাদের কাছ থেকেই উদ্ধার হয়েছে| দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃত দুই জন মিউজিয়ামের সাফাই কর্মী ছিল| এক বছর ধরে চুক্তির ভিত্তিতে কাজ করছিল তারা|
টানা ৬ ঘন্টা জেরার পর তাদের গ্রেফতার করে পুলিশ| পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে, অভাবে পড়ে এই কাজ করেছে তারা| ফিরোজশাহ কোটলার বস্তি এলাকায় তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া ওই ছুরি| গত সোমবার সন্ধেয় নেহরু মিউজিয়াম থেকে ছুরিটি চুরি হয়ে যায়| তদন্তে নেমে পুলিশ জানায়, মিউজিয়ামেরই কেউ এই কাণ্ড ঘটিয়েছে, কারণ ঘটনার দিন মিউজিয়াম বন্ধ ছিল| সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করে জিজ্ঞাসবাদ শুরু করে পুলিশ| এরপরই দুই অভিযুক্ত তাদের দোষ স্বীকার করে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top