News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে আটক দুই বাংলাদেশী ডাকাত রিমান্ডে
Image

কমলপুরে আটক দুই বাংলাদেশী ডাকাত রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ এপ্রিল৷৷ ডাকাতির ঘটনায় জড়িত দুই বাংলাদেশীকে আটক করেছে কমলপুর থানার পুলিশ৷ কমলপুরের কলাছড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়েছে৷ ধৃতদের শনিবার আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাদেরকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে৷
রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা ও কমলপুর থানার পুলিশ খবরের ভিত্তিতে কলাছড়ি গ্রামে হানা দিয়ে দুই বাংলাদেশী যুবককে আটক করেছে৷ ধৃতরা হল ফারাজ আহম্মেদ ও আজাদুর রহমান৷ তাদের বাড়ি বাংলাদেশের মৌলবী বাজার জেলায়৷ কলাছড়ি গ্রামের উত্তম দাসের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়৷ তাদের কাছ থেকে একটি মারুতি ওয়াগন গাড়িও উদ্ধার করেছে পুলিশ৷ শনিবার তাদের আদালতে তোলা হলে আদালত থেকে তাদেরকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়৷ কমলপুর থানার ওসি স্বপন দাশগুপ্তা জানান, দীর্ঘ ৫মাস যাবত তারা ভারতে অবস্থান করছে৷ তাদের কাছ থেকে বাংলাদেশ এবং ভারতের পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্স মিলেছে৷
আটক দুজনই বাংলাদেশে ডাকাতির ঘটনার জড়িত৷ বাংলাদেশ সরকার ধৃত দুজনকে বাংলাদেশে পুষব্যাক করার জন্য অনুরোধ জানিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top