News Flash

  • Home
  • Uncategorized
  • নববর্ষের প্রথম দিনেই যান সন্ত্রাসে গুরুতর দুজন
Image

নববর্ষের প্রথম দিনেই যান সন্ত্রাসে গুরুতর দুজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ এপ্রিল৷৷ নববর্ষের বিকেল সাড়ে তিনটে নাগাদ পৃথক স্থানে পরপর দুটি যান দুর্ঘটনায় আহত দুজন৷ একজনের অবস্থা সংকটজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ যান দুর্ঘটনা দুটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এবং রামকৃষ্ণ আশ্রম সংলগ্ণ তেলিয়ামুড়া অম্পি রোডে৷
সংবাদে জানা গেছে, নববর্ষের বিকেল সাড়ে তিনটে নাগাদ মিটু দাস নামে ২৬ বছরের যুবক সুকটি নিয়ে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ সুকটির গতিবেগ বেশি হওয়াতে দক্ষিণ পুলিনপুরস্থিত জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ মিটু দাস সুকটিটি উল্টে যাওয়ার কারণে প্রায় কয়েক হাত দূরে ছিটকে পড়ে যায়৷ স্থানীয় এলাকাবাসীর দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক অফিসে খবর দেয়৷ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় মিটুকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে৷ এদিকে, একই সময় অপর দুর্ঘটনাটি ঘটে রামকৃষ্ণ আশ্রম সংলগ্ণ তেলিয়ামুড়া অম্পি রোডে৷ রামকৃষ্ণ রায় টিআর০৬-৫০৭৯ নম্বরের বাইক নিয়ে তেলিয়ামুড়া থেকে গামাইবাড়ির দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে৷ যদিও তার জখম তেমন গুরুতর না হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top