নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ এপ্রিল৷৷ নববর্ষের বিকেল সাড়ে তিনটে নাগাদ পৃথক স্থানে পরপর দুটি যান দুর্ঘটনায় আহত দুজন৷ একজনের অবস্থা সংকটজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ যান দুর্ঘটনা দুটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এবং রামকৃষ্ণ আশ্রম সংলগ্ণ তেলিয়ামুড়া অম্পি রোডে৷
সংবাদে জানা গেছে, নববর্ষের বিকেল সাড়ে তিনটে নাগাদ মিটু দাস নামে ২৬ বছরের যুবক সুকটি নিয়ে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ সুকটির গতিবেগ বেশি হওয়াতে দক্ষিণ পুলিনপুরস্থিত জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ মিটু দাস সুকটিটি উল্টে যাওয়ার কারণে প্রায় কয়েক হাত দূরে ছিটকে পড়ে যায়৷ স্থানীয় এলাকাবাসীর দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক অফিসে খবর দেয়৷ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় মিটুকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে৷ এদিকে, একই সময় অপর দুর্ঘটনাটি ঘটে রামকৃষ্ণ আশ্রম সংলগ্ণ তেলিয়ামুড়া অম্পি রোডে৷ রামকৃষ্ণ রায় টিআর০৬-৫০৭৯ নম্বরের বাইক নিয়ে তেলিয়ামুড়া থেকে গামাইবাড়ির দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে৷ যদিও তার জখম তেমন গুরুতর না হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷
নববর্ষের প্রথম দিনেই যান সন্ত্রাসে গুরুতর দুজন
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















