News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে বিদ্যুৎ নিগমের অফিসে ঘুঘুর বাসা, কর্ম সংসৃকতি লাটে, দুর্ভোগে গ্রাহকরা
Image

খোয়াইয়ে বিদ্যুৎ নিগমের অফিসে ঘুঘুর বাসা, কর্ম সংসৃকতি লাটে, দুর্ভোগে গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ এপ্রিল৷৷ ত্রিপুরা রাজ্য যেখানে ভূমিকম্প প্রবন জোনের মধ্যে ৫ নম্বরে অবস্থান করছে, সেখানে খোয়াই বিদ্যুৎ নিগম কার্য্যালয় রবিবার সকাল থেকে দুপুর অবধি কর্মীবিহীন অবস্থায় রইল৷ যদি ঐ সময় খোয়াইতেই ভূমিকম্পের কম্পন অনুভূত হত এবং চারদিকে ক্ষয়ক্ষতি হতো তবে বিদ্যুৎ নিগমের কি কি দায়িত্ব থাকতো DSCN7337তাতে আশা করা যায় নতুন করে বলার কিছুই নেই৷ ইতিমধ্যে বহুবার প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা শিবির খোয়াইতে অনুষ্ঠিত হয়েছে৷ মহড়াও হয়েছে বহুবার৷ কিন্তু আজ যদি কোথাও বিদ্যুৎ পরিবাহী তারে আগুন ধরত, কেউ বিদ্যুৎপৃষ্ঠ অবস্থায় থাকতেন তবে রবিবার দিনটি তাদের জন্য মহাকাল হয়েই উঠত৷ যদিও রবিবার বিকেলের দিকে দেড় মিনিট যাবত ভূকম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের বিভিন্ন স্থানে৷ কিন্তু যদি এই ঘটনা সকাল থেকে দুপুরের মধ্যে ত্রিপুরায় ঘটতো তবে কি হতো? জনমনে এই প্রশ্ণের মধ্যেই তীব্র ক্ষোভের সঞ্চার হয় রবিবার৷
এমনিনেই খোয়াই বিদ্যুৎ দপ্তরে চলছে অরাজকতা৷ যেমন খুশি ছেলে-খেলার মত৷ না আছে কোন পরিকল্পনা, না কর্মসংষৃকতি৷ চলছে দিনের পর কর্মে ফাঁকি৷ রবিবার সকাল থেকে বিদ্যুৎ দপ্তরের ফোনটা কেবলই বেজে যাচ্ছিল৷ কিন্তু ফোন কলটি রিসিভ করার জন্য কেউ এগিয়ে বাধ্য হয়েই একসময় জনগন কেউ বাইকে, কেউ সাইকেলে বা কেউ কেউ অটো দিয়ে খোয়াই বিদ্যুৎ নিগমের অফিসে এসে পৌছান৷ অফিসে এসে সকলেরই আক্কেল গুড়ুম৷ অধিকাংশ কক্ষেই তালা ঝুলছে৷ বাদ বাকি যেগুলি খোলা ছিল সেগুলিতে লাইট, ফেন এবং ফোনটা অনবরত চলেই যাচ্ছে৷ কিন্তু অফিসে নেই একজন লোকও৷
অথচ জনগন অভিযোগ করে বলেছেন, কোন কোন এলাকায় দীর্ঘদিন যাবত নেই বিদ্যুতের দেখা৷ এই অভিযোগ অফিসে জানানোর জন্য ফোন করা হলেও নেই ফোনকল রিসিভ করার কেউ৷ অফিসে এলে দেখা মিলছে না কর্মীদের৷ পুরো অফিসটাই ফাঁকা৷ ঘন্টার পর ঘন্টা জনগন অপেক্ষা করলেন কিন্তু রবিবার সকাল থেকে দুপুর মিলল না কারোরই দেখা৷ জনগন বলছেন এক শ্রেনীর সরকারী কর্মীরা ইচ্ছে করেই কাজে ফাঁকি দিয়ে বিদ্যুৎ দপ্তরের জন্য বদনাম কুড়াতে ব্যস্ত৷ অথচ স্পর্শকাতর দপ্তরগুলির মধ্যে বিদ্যুৎ দপ্তর একটি৷ যদি কোনও বিপদ হয়, শর্ট সার্কিট হয়ে আগুন লাগে, বিদ্যুৎ পরিবাহী তারই ছিড়ে পড়ল, কিন্তু এতসব আশঙ্কার মধ্যেই খোয়াই বিদ্যুৎ নিগমের অফিস কার্য্যলয় জনশূণ্য৷ কর্মীবিহীন দপ্তর থেকেই একসময় জনগন একে একে বাড়ী ফিরে গেলেন৷ কাহিনীটা যুক্ত হয়ে রইল খোয়াই বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার ডাইরিতে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top