শ্রীনগর, ১০ এপ্রিল (হি.স): এনআইটির ছা্ত্রদে সঙ্গে দেখা করতে পারলেন না অভিনেতা অনুপম খের । রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশ এই বলিউড অভিনেতাকে এয়ারপোর্টেই আটকে দেয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তাঁকে এনআইটি-তে যেতে দেওয়া হবে না। তাঁকে দিল্লি ফিরে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
এর আগে এদিন সকালে বিমানবন্দরে পৌঁছন তিনি। ছাত্রদের নৈতিক সমর্থন জানাতেই সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন অনুপম খের। শ্রীনগরে পৌঁছে তিনি ট্যুইট করে জানান, তিনি পৌঁছে গিয়েছেন। সেখানকার ছাত্রদের উষ্ণ আলিঙ্গন ও উপহার দিতেই এনআইটি যাচ্ছেন তিনি।এরপরই তিনি ট্যুইট করে জানান তাঁকে শ্রীনগরে ঢুকতেই দেওয়া হয়নি। তাঁর কাছে এনআইটি-তে যাওয়ার নির্দেশ আছে কিনা সেটা দেখতে চাওয়া হয়েছে। তিনি আরও জানান, তিনি সমস্যা তৈরি করতে নয় শুধুমাত্র ছাত্রদের সঙ্গে দেখা করতেই এনআইটি-তে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘একজন নাগরিক হিসেবে নৈতিক সমর্থন জানাতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। কেন আমাকে আটকানো হল?’
এমনকী কাশ্মীরে তাঁর আত্মীয়ের বাড়িতে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি তাঁকে। বাধা দেওয়া হয়েছে খির ভবানী মন্দিরে ঢোকার ক্ষেত্রেও।
এনআইটি তে যেতে দেওয়া হবে না, অনুপম খেরকে এয়ারপোর্টেই আটকে দিল পুলিশ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















