শ্রীনগর, ৪ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৫৬ বছরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি| আর সেই সঙ্গে ভূস্বর্গ পেল প্রথম মহিলা মুখ্যমন্ত্রী| উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা নির্মল সিং| মেহবুবা মুফতি ছাড়াও এদিন শপথ নেন জম্মু ও কাশ্মীর বিধানসভার ২৩ জন মন্ত্রী| তবে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে সরকার গঠনের দিনই মেহবুবা মুফতিকে অস্বস্তিতে ফেললেন তাঁরই দলের শীর্ষ নেতা তারিক কারা|
চলতি বছরের জানুয়ারি মাসে প্রয়াত হন মেহবুবা মুফতির বাবা মুফতি মহম্মদ সইদ| বাবার মৃতু্যর পর সরকার গঠনে তিন মাস সময় নেন মেহবুবা| গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতি মেলার পর ভূস্বর্গে সরকার গঠন করল পিডিপি নেতৃত্বাধীন জোট|
ভূস্বর্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মেহবুবা, উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন নির্মল সিং
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















