News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিনব্যাপী খোয়াই জেলা ভিত্তিক স্বাস্থ্য মেলা সম্পন্ন
Image

তিনদিনব্যাপী খোয়াই জেলা ভিত্তিক স্বাস্থ্য মেলা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ এপ্রিল৷৷ তিনদিনব্যাপী খোয়াই জেলা ভিত্তিক স্বাস্থ্য মেলা সম্পন্ন হল রবিবার৷ গত ১লা এপ্রিল থেকে তিনদিনের জন্য খোয়াই পহরমুড়া মাঠে অনুষ্ঠিত হয় ঐ স্বাস্থ্যমেলা৷ মেলার শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার সরকারি মুখ্যসচেতক সমীর দেব সরকার৷ ১লা এপ্রিল বিকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত Healthছিলেন বিধায়ক  পদ্মকুমার দেববর্মা, বিধায়িকা গৌরী দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান শুক্লা সেনগুপ্ত, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার এবং অন্যান্য অতিথিরা৷ অনুষ্ঠানে ত্রিপুরা সাংসৃকতিক সমন্বয় কেন্দ্রের খোয়াই শাখা ও নাট্য সংসদ এর তরফে আয়োজন করা হয় সাংসৃকতিক অনুষ্ঠানের৷ জেলাভিত্তিক স্বাস্থ্যমেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালারও আয়োজন করা হয়৷ এই কর্মশালায়  মা ও শিশু, স্বাস্থ্য এইচআইভি ও যক্ষ্মা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন খোয়াই জেলা হাসপাতালের৷ চিকিৎসক স্বপন কুমার শুক্লদাস, আর কে বর্মণ এবং  চিকিৎসক অশোক রায়৷ স্বাস্থ্য মেলার সমাপ্তি দিনে একগুচ্ছ স্বাস্থ্য বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়৷ ঐদিন বিকেল চারটায় স্বাস্থ্য পরিবার কল্যাণ আধিকারিক ড অরিজিৎ সিনহা আলোচনা করেন জলবাহিত রোগ, ম্যালেরিয়া সংক্রান্ত বিষয়ের ওপর৷ খোয়াই জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ড পি কে মজুমদার ও মেডিক্যাল সুপার ডা ধনঞ্জয় রিয়াং আলোচনায় অংশ গ্রহণ করেন হেপাটাইটিস, মধুমেহ, পরিবার পরিকল্পনা ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যা নিয়ে৷ পরে স্বাস্থ্য বিষয়ক  ক্যুইজ অনুষ্ঠিত হয় স্থানীয় গ্রামবাসীদের নিয়ে৷ অনুষ্ঠান শেষে ত্রিপুরা সাংসৃকতিক সমন্বয় কেন্দ্র এবং খোয়াই নাট্য সংবাদ এর যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় সাংসৃকতিক অনুষ্ঠান৷ তিনদিনব্যাপী এই স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য সচেনতার উপর বহু প্রদর্শনী স্টলও খোলা হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top