News Flash

  • Home
  • Uncategorized
  • বাইজলবাড়িতে আইপিএফটির অনশন জারি, অসুস্থ একাধিক
Image

বাইজলবাড়িতে আইপিএফটির অনশন জারি, অসুস্থ একাধিক

STRIKEনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ এপ্রিল৷৷ বাইজাল বাড়িতে দক্ষিণ পদ্মবিল এডিসি ভিলেজের সামনে আইপিএফটির বাহাত্তর ঘন্টার অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েছে একাধিক মহিলা সদস্যা৷ এর মধ্যে নীলিমা দেববর্মা  নামে পঁয়তাল্লিশ ঊর্ধে এক মহিলা  অনশনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শনিবার  সকাল থেকেই৷ অনশনকারীরা এই মহিলার মাথায় ভেজা গামছা দিয়ে দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করছেন৷ বাইজালবাড়িতে আইপিএফটির সাতাশ জন মহিলা ও পুরুষ এই বাহাত্তর ঘন্টা উপবাসের আন্দোলনে বসে শুক্রবার সকাল দশটা থেকে৷ অনশনের ঊনত্রিশ ঘন্টা পর বেশ কয়েকজন মহিলা সদস্যা অসুস্থ হয়ে পড়েন  অনশনস্থলে৷ অনশনস্থলে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি থাকার পরও প্রশাসনের কানে ঐ অসুস্থতার খবর পঁৌঁছোয়নি৷  অনশনকারীদের অনশন যতটা এগিয়ে যাচ্ছে ততটাই দুর্বল হচ্চে মহিলা সদস্যারা৷ জেলা প্রশাসনের তরফ থেকে এখনো কোন উচ্চ আধিকারিক অনশনস্থলে পা রাখেনি ভয়ে৷ যদিও শুক্রবার রাতে খোয়াই মহকুমা  ম্যাজিস্ট্রেট ড  সমিত রায় চৌধুরী অনশনকারীদের অনশনস্থলে বসে তাদের সঙ্গে কথা বার্তা বলে আসেন৷  উল্লেখ্য, পদ্মবিল ব্লকের দক্ষিণ পদ্মবিল  এডিসি ভিলেজটি নিয়ে পদ্মবিলের বিডিও প্রদীপ দেববর্মার ভূমিকার উপর প্রশ্ণ তুলে আইপিএফটি৷ তাদের ঐ আসনটিতে আইপিএপটি এক ভোটে জয়ী হয়েছিল এবং আইপিএফটিই এই ভিলেজটি দখল করে ৫-৪ এর ব্যবধানে৷ প্রকাশ্যে দিবালোকে একজন বিডিও  এডিসি ভিলেজের নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়াতে আইপিএফটি গত মার্চ মাস থেকে আন্দোলনে নামে৷ গণধর্না পথ অবরোধ ও ডেপুটেশান দিয়েও যখন কোন লাভ হয়নি৷ গণধর্না পথ অবরোধ ও ডেপুটেশান দিয়েও যখন কোন লাভ হয়নি তখন এরা বাহাত্তর ঘন্টার উপবাসের আন্দোলনে নামে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top