News Flash

  • Home
  • Uncategorized
  • রাঙ্খল পাড়ায় মহিলা ধর্ষিতা, আসামী গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও
Image

রাঙ্খল পাড়ায় মহিলা ধর্ষিতা, আসামী গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

rapelogoনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ মার্চ৷৷ এক উপজাতি নারী ধষির্তা হয় দুষৃকতীদ্বারা৷ আবারও ধর্ষণের শিকার৷ থানাবাবুরা জেনেও চুপটি করে রইল৷ অভিযুক্তকে গ্রেফতার করল না থানার রাংখল পাড়া এলাকার বাসিন্দা জনৈকা বিধবা মহিলা সন্ধ্যা ৮৩০ মিনিট নাগাদ বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন৷ এমন সময় এক উপজাতি যুবক ইশাক রাংখল ওই মহিলার পথ আগলে দাঁড়ায়৷ ইশাক নির্জনতার সুযোগ নিয়ে বিধবা মহিলা টিকে প্রথমে প্রচন্ড ভাবে মারধোর করে৷ ইশাক তাতে সন্তুষ্ট না থাকতে পেরে এই মহিলাকে ধর্ষণ করে৷ এদিকে আহত অবস্থায় ওই মহিলাকে পরিবারের লোকজন রাত্রি ১২টা নাগাদ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ কিন্তু বিধবা উপজাতি মহিলার পরিবারের পক্ষ থেকে থানা একটি অভিযোগ দায়ের করেছিল ওই দিন৷ জানা গেছে ওই বিধবা মহিলা বিজেপি দলের হয়ে ভিলেজ কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এটাই তার অপরাধ৷
এদিকে থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি৷ এই ঘটনার প্রতিবাদে বিজেপি দলের কর্মিরা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকের নেতৃত্বে মিছিল করে তেলিয়ামুড়া থানা ঘেরাও করে৷ পরে সুবল ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল থানা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন৷ এদিকে প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক রাংখল পাড়াস্থিত ধষির্তার বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজ খবর নেন৷ এদিকে পুলিশ আজ ওই মহিলার বাড়িতে গিয়ে ধর্ষনের ঘটনা শুনে আক্কেল গুড়ুম হওয়ার মতো উপক্রম৷ বিজেপি দলের নেতা সুবল ভৌমিক ক্ষোভ প্রকাশ বলেন৷
ঘটনার সাতদিন কেটে গেলেও পুলিশ অপরাধীকে ধরতে সক্ষম হয়নি৷ অতিসত্বর অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত স্বাস্তির ব্যাবস্থা করতে হবে পুলিশকে, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বিজেপি দল৷ তিনি আরো বলেন আজ সকাল ১০টায় নাগাদ ঐ মহিলা পুলিশের কাছে তার উপর হওয়া ধর্ষনের ঘটনা স্বীকার করলেও পুলিশ এব্যাপারে বিজেপি নেতৃত্বদের কাছে ঘটনা চাপিয়ে রাখে৷
আজই মহিলাকে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং মেডিকেল পরীক্ষা করিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়৷ এমন দেখার বিষয় প্রথমে মারধোর এর ঘটনা পরে ধর্ষণের মামলা হাতে নিয়ে থানাবাবুরা কতটুকু আগে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top