News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিনের ইউরোপ সফরে প্রধানমন্ত্রী, যাবেন ব্রাসেলসে
Image

তিনদিনের ইউরোপ সফরে প্রধানমন্ত্রী, যাবেন ব্রাসেলসে

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভয়াবহ জঙ্গি হামলার পরেও সফরসূচীতে কোনও পরিবর্তন আনলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনদিনের ইউরোপ সফরে মঙ্গলবার ব্রাসেলস রওনা দিলেন তিনি| ৱুধবার সেখানে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী| এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া ব্রাসেলস বিস্ফোরণে মৃতদের শোকসভায় যোগ দেবেন মোদী|
বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিচেলের সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী| ভারত-বেলজিয়াম মুক্ত বাণিজ্য নীতি চূড়ান্ত করা নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হওয়ার কথা| বিশ্বে হিরে ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র বেলজিয়ামের অ্যান্টর্প| সেখানে বহু অনাবাসী ভারতীয় হিরে ব্যবসায়ীর বসবাস| বেলজিয়াম সফরে এই ব্যবসায়ীদের এক প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top