নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ সোনামুড়ার পশ্চিম দুর্লভনারায়ণের অমলিক মুড়ায় অভিযান চালিয়ে বনদপ্তর, বিএসএফ এবং পুলিশ কাঠ চেরাই করার মেশিন এবং কাঠ সহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করেছে৷ বন
দপ্তরের সোনামুড়া বিভাগীয় অফিসের ডিএফও সুব্রত দাস ও গকুলনগর বিএসএফ ক্যাম্পের ডেপুটি কমানডেন্ট এনসি সিং এর নেতৃত্বে সোনামুড়া থানার পুলিশের সহযোগিতায় রবিবার পশ্চিম দুর্লভনারায়ণের অমলকি মুড়ায় অভিযান চালান৷ অভিযান চালিয়ে একটি কাঠ চেরাই মেশিন এবংপ্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করেছে৷ উদ্ধার করা সামগ্রীর মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা৷ এব্যাপারে অবশ্য কাউকে আটক করা যায়নি৷ দীর্ঘদিন ধরেই পশ্চিম দুলর্ভনারায়ণের অমলকি মুড়ায় বেআইনীভাবে মেশিন বসিয়ে কাঠ চেরাই হচ্ছিল৷ এসব কাঠ বাংলাদেশেও পাচার হত৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন৷
সোনামুড়ায় চার লক্ষ টাকার বেআইনী কাঠ বাজেয়াপ্ত
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















