News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় চার লক্ষ টাকার বেআইনী কাঠ বাজেয়াপ্ত
Image

সোনামুড়ায় চার লক্ষ টাকার বেআইনী কাঠ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ সোনামুড়ার পশ্চিম দুর্লভনারায়ণের অমলিক মুড়ায় অভিযান চালিয়ে বনদপ্তর, বিএসএফ এবং পুলিশ কাঠ চেরাই করার মেশিন এবং কাঠ সহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার সামগ্রী  উদ্ধার করেছে৷ বন CRIMEদপ্তরের সোনামুড়া  বিভাগীয় অফিসের ডিএফও সুব্রত দাস ও গকুলনগর বিএসএফ ক্যাম্পের ডেপুটি কমানডেন্ট  এনসি সিং এর নেতৃত্বে সোনামুড়া থানার পুলিশের সহযোগিতায় রবিবার পশ্চিম দুর্লভনারায়ণের অমলকি মুড়ায়  অভিযান চালান৷ অভিযান চালিয়ে একটি কাঠ চেরাই মেশিন এবংপ্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করেছে৷ উদ্ধার করা সামগ্রীর মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা৷ এব্যাপারে অবশ্য কাউকে আটক করা যায়নি৷ দীর্ঘদিন ধরেই পশ্চিম দুলর্ভনারায়ণের অমলকি মুড়ায়  বেআইনীভাবে মেশিন বসিয়ে কাঠ চেরাই হচ্ছিল৷ এসব কাঠ বাংলাদেশেও পাচার হত৷  এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top