News Flash

Image

ত্রিপুরায় বলি কংগ্রেস?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরেই ত্রিপুরার রাজনীতিতে ঝড় বহিয়া যাইতে পারে৷ ঝড় তুফান যেমন একদিকে ধবংস করে, ভাঙ্গিয়া  তছনছ করিয়া দেয় অন্যদিকে সব গ্লানি, কালিমা ধুইয়া মুছিয়া সাফ করিয়া দেয়৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হঠাইতে বাঘে গরুতে একঘাটে জল খাইতেছে৷ নির্বাচন কমিশনও অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক congressরদবদল ঘটাইতেছে৷ নারদের ভিডিও ফুটেজ নিয়া বিরোধীরা আসর গরম করিয়াছেন৷ এই নির্বাচনে শেষ পর্য্যন্ত ফলাফল কি দাঁড়াইবে তাহাই বড় কথা৷ সিপিএমের সঙ্গে এই মিতালী যে ত্রিপুরায় কংগ্রেসকে নিশ্চিহ্ণ করিয়া দিবে সে বিষয়ে বোধহয় কোনও সন্দেহ নাই৷ ত্রিপুরায় প্রধান বিরোধী দল কংগ্রেস এখন একেবারেই সাইনবোর্ড সর্বস্ব হইয়া পড়িবে? রাজ্যের সর্বত্রই কংগ্রেস কর্মীরা এতদিনে বুঝিয়াছেন, হাইকমান্ড  তলে তলে, এতকাল কিভাবে প্রতারণার রাজনীতি চালাইয়া গিয়াছে৷ পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারে নামিয়া কংগ্রেস নেতারা সিপিএম দলের কাস্তে হাতুড়ি তাঁরা মুদ্রিত কাপড় গলায় জড়াইয়া ফেলিয়াছেন৷ তৃণমূলকে হঠাইতে গিয়া এমন মিতালী কি সত্যিকারের কংগ্রেসীরা মানিয়া নিতে পারিবে? আজ ত্রিপুরায় এই প্রশ্ণই ঘুরপাক খাইতেছে৷ রাজ্যের বেশ কয়েকজন নেতা আগেভাগেই বিজেপি’র ঘরে আশ্রয় নিয়াছেন৷ কিন্তু এই দলের প্রচন্ড দূর্বল প্রদেশ নেতৃত্ব দলকে জনমনে আস্থা ও বিশ্বাস নিয়া যাইতে পারিবে না তাহা জোর দিয়া বলা যায়৷ কংগ্রেসের জনবিচ্ছিন্ন নেতারাই এই গেরুয়া আশ্রয় নিয়া দেখা স্বপ্ণও যে এখনই চুরমার হইয়া যাইতেছে তাহা আজ ভাবিবার বিষয়৷ বিজেপি প্রদেশ সভাপতি আর এস এস এর একনিষ্ট সৈনিক৷ তাহার উপর আর এস এস এর পূর্ণ মদত থাকিবারই কথা৷ তবু, এ রাজ্যে বিজেপিতে জনঢল নাই৷ মাটির কাছাকাছি না গিয়া এখন আর নেতা হওয়া যায় না৷
বিজেপির পরীক্ষাও প্রায় সম্পন্ন৷ কংগ্রেসের জায়গা নিতে পারিবে কিনা সন্দেহ৷ এই অবস্থাতে বাম বিরোধী মানসিকতায় বর্ধিত মানুষ কোথাই দাঁড়াইবে? কোন্ দলের উপর পূর্ণ বিশ্বাস রাখা যাইতে পারে? এই দুদুল্যমানতার মাঝেই রাজনীতির চক্র ঘুরপাক খাইতেছে৷ পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস সিপিএম মিতালী হইয়াছে৷ ত্রিপুরার অবাম অংশের মানুষকে এখন অপেক্ষা করিতেই হইবে৷ পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেস ব্যাপক আসন নিয়া ফিরিয়ে আসিতে পারে তাহা হইলে শুধু ত্রিপুরা নহে পশ্চিমবঙ্গেও কংগ্রেস মুছিয়া যাইবে৷ শতবর্ষ প্রাচীন এই দলের এই পরিণতির কথা তো কংগ্রেসের তাবড় কর্মীরা ভাবিতে পারেন নাই৷ কংগ্রেসের বর্তমান বিধায়কদের বড় অংশই  দল ছাড়ার ব্যাপারে মনস্থির করিয়া ফেলিয়াছেন৷ কংগ্রেসে থাকিলে তাহাদের ভবিষ্যত যে একেবারে অন্ধকার তাহা স্পষ্ট হইয়া গিয়াছে৷ পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম জোট ভাল করিলেও এরাজ্যে কংগ্রেসের ভাগ্য প্রসন্ন হইবে না৷ আর তৃণমূলের জয়জয়কার হইলে তো ত্রিপুরায় মমতাই প্রকৃত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হইলে আশ্চর্য্যের হইবে না৷ রাজনীতির এই চুলচেরা হিসাব চালাইয়া এরাজ্যের তাবড় কংগ্রেস নেতারা একেবারেই বিমর্ষ, বিধবস্ত৷ তাই, ত্রিপুরার রাজনীতির ভবিষ্যত পরিণতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলই বলিয়া দিবে৷ রাজনীতির ক্ষেত্রে ত্রিপুরার মানুষ এখন আশা নিরাশার দোলায় আছেন৷ অস্থির রাজনীতি দেশের বা রাজ্যের ভাগ্যকে বিড়ম্বিত করে৷ মনে হয়, সেই পথেই রাজ্য রাজনীতির গতিমুখ তৈরীর অপেক্ষায় আছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top